চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিদের প্রচেষ্টা থাকলেও হামলার সক্ষমতা নেই: সিটিটিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ৩০, জুন ২০১৯
অপরাধ
A A

হলি আর্টিজান হামলার পরের সময়গুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গি সংগঠনগুলোর সাংগঠনিক কাঠামো ভেঙ্গে গেছে জানিয়ে পুলিশ বলছে, তাদের প্রচেষ্টা থাকলেও বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা নেই।

হলি আর্টিজান হামলার তিন বছর পূতি উপলক্ষে রোববার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মহানগর পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে পারলেও জঙ্গিবাদ এখনো আমাদের সমাজে বিদ্যমান জানিয়ে তিনি বলেন: জঙ্গিবাদ একটি মতবাদ। তাই তারা অনুকূল পরিবেশ পেলে ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। তবে ঝুঁকির মাত্রা নির্ভর করে তাদের সক্ষমতার উপর। হলি আর্টিজান হামলার পরের সময়গুলোতে আমরা জঙ্গি সংগঠনগুলোকে দূর্বল করে দিতে সক্ষম হয়েছি। তাই অতীতেও তাদের কোন অপতৎপরতা সফল হয়নি, ভবিষ্যতেও তারা সক্ষম হবে না।

‘তবে ঝুঁকির মাত্রা খুব বেশি না থাকলেও আমাদের সকলকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আতঙ্কিত না হয়ে সবাই ঐক্যবদ্ধভাবে সচেতন থাকলে জঙ্গিরা কখনোই সফল হবে না।’

জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা আখ্যায়িত করে তিনি বলেন: যে কোন আন্তর্জাতিক, আঞ্চলিক বা জাতিগত ঘটনার প্রভাব পড়ে জঙ্গিদের উপর। নিউজিল্যান্ডে হামলার পর বাংলাদেশে ঝিমিয়ে পড়া জঙ্গিদের ভেতরে একটা আলোড়ন দেখেছি। এর পর পরই শ্রীলঙ্কায় হামলাও তাদের বড় অনুপ্রেরণা ছিলো। তাদের ইনটেনশন থাকলেও ক্যাপাসিটি বিপর্যস্ত করে দেওয়ায় তারা কোনধরনের নাশকতায় সক্ষম হয়নি।

উপমহাদেশীয় অঞ্চলে আইএস তাদের অধ্যুষিত এলাকা ঘোষণা করেছে, বাংলাদেশের কোন জঙ্গির  সঙ্গে তাদের যোগাযোগ আছে কি না, এ বিষয়ে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন: আইএস হিন্দ নামে তাদের যে প্রভিন্স ঘোষণা করেছে, এটা কাশ্মীর কেন্দ্রিক। এর সঙ্গে বাংলাদেশের কোন সম্পর্ক নেই। বাংলাদেশে জঙ্গি সংগঠনগুলোর কাঠামো ভেঙ্গে দিতে আমরা সক্ষম হয়েছি। এ পর্যায়ে তাদের সকলের মনোনীত কোন নেতা নেই। ছোট-ছোট গ্রুপে বিভক্ত হয়ে কার্যক্রম চালনোর চেষ্টা করছে। লোন ওলফ না হলেও ওই জাতীয় ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে সক্রিয় রয়েছেন, এ ক্ষেত্রে তাদের সুনির্দিষ্ট নেতৃত্ব নেই।

সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম

সম্প্রতি গুলিস্তান ও মালিবাগে পুলিশকে টার্গেট করে হামলা চালনোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন: আইএস দ্বারা এ হামলা চালানো হয়েছে, এমন কোন তথ্য আমাদের কাছে আসেনি। যদি তর্কের খাতিরে এটাকে জঙ্গি হামলা হিসেবে ধরেও নেই, তাহলে তাদের সক্ষমতা কোন পর্যায়েই নেই বিষয়টি পরিস্কার। যেহেতু বিষয়টি এখনো তদন্তাধীন তাই এ হামলাকে জঙ্গি হামলা বলার সময় আসেনি।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা নারকীয় হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

এর আগে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। এতে ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন নিহত হন।

পরে সামরিক বাহিনী অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করে। অভিযানে ছয় জঙ্গি নিহত হয়।

ট্যাগ: জঙ্গিবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন ৫ আবাসিক হল পাচ্ছে জাবি

পরবর্তী

আমরণ অনশনে ছাত্রলীগের পদবঞ্চিতরা, অসুস্থ ৯

পরবর্তী

আমরণ অনশনে ছাত্রলীগের পদবঞ্চিতরা, অসুস্থ ৯

ই-কমার্স-ই-কমার্সের ওপর ভ্যাট আরোপ

অনলাইনে কেনাকাটায় ভ্যাট কমলো

সর্বশেষ

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT