চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে কেনাকাটায় ভ্যাট কমলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ৩০, জুন ২০১৯
অর্থনীতি
A A
ই-কমার্স-ই-কমার্সের ওপর ভ্যাট আরোপ

অনলাইনে কেনাকাটায় ভ্যাটের হার কমিয়ে সাত শতাংশ থেকে পাঁচ শতাংশ করা হয়েছে। এছাড়াও ভ্যাট আরোপের পদ্ধতিতেও আনা হয়েছে পরিবর্তন।

রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ বা ই-ক্যাব।

এতে বলা হয়, ২০১৯-২০ সালের বাজেটে মোট বিক্রয় মূল্যের ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রস্তাব করে ছিলেন অর্থমন্ত্রী। বিষয়টি নিয়ে ডিজিটাল কমার্সের উদ্যোক্ত এবং ক্রেতাদের মধ্যে ব্যপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তা বিবেচনার জন্যে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ বা ই-ক্যাব সরকারের উচ্চ মহলের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন।

অবশেষে বিষয়টিতে কিছুটা ছাড় দিয়ে মোট কেনাকাটা নয়, বরং উদ্যোক্তা যে দামে পণ্য কিনবেন তাতে সার্ভিস হিসেব তিনি যে বাড়তি মূল্য নেবেন তার ওপরেই ভ্যাট হিসেব করা হবে বলে ই-ক্যাবকে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

এর ফলে অনলাইনের মাধ্যমে যদি একশ টাকার একটি পণ্য কেনা হয় এবং ই-কমার্স কোম্পানির প্রান্তিক ভোক্তার কাছে ভ্যালু অ্যাডেড সার্ভিস বাবাদ যদি পাঁচ টাকার মূল্য সংযোজিত হয়, তবে ই-কমার্স ব্যবসায়ীদের ওই ভ্যালু অ্যাডেড মূল্যের উপর ভ্যাট সংগ্রহ করবে পাঁচ শতাংশ বা ০.২৫টাকা।

ই-ক্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই পদ্ধতি হিসেবের ক্ষেত্রে জটিলতা তৈরি করবে। অনলাইনে পণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠান জন্য আগামী পাঁচ বছরের জন্য ভ্যাট প্রত্যাহার ও ই-কমার্স সংজ্ঞা পরিবর্তনের জন্য ইতোমধ্যে এনবিআর, বাণিজ্যমন্ত্রণালয় ও আইসিটি বিভগের সাথে কয়েক দফায় আলোচনা করে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি জানায়।

ই-ক্যাবের দাবির সাথে সম্মতি জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও আইসিটি বিভাগ এনবিআরকে আগামী পাঁচবছরের জন্য ভ্যাট প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছেন।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ই-কমার্সের মত সম্ভাবনাময় খাতকে নতুন এসআরও জারি করে আগামী পাঁচ বছরের জন্য ভ্যাটমুক্ত রাখার দাবি জানিয়েছে ই-ক্যাব।

এর আগে ২০১৫-১৬ অর্থবছরে এবং ২০১৮-১৯ অর্থবছরেও প্রস্তাবিত বাজেটে ভ্যাট দেওয়া হলেও বাজেট যখন পাস হয় তখন তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।

ট্যাগ: অনলাইনে কেনাকাটাই-ক্যাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমরণ অনশনে ছাত্রলীগের পদবঞ্চিতরা, অসুস্থ ৯

পরবর্তী

সোমবার ব্যাংকে লেনদেন বন্ধ

পরবর্তী
ব্যাংক

সোমবার ব্যাংকে লেনদেন বন্ধ

ভারতকে রেকর্ড গড়ার চ্যালেঞ্জ দিলো ইংল্যান্ড

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT