রাজনীতি

আমরণ অনশনে অসুস্থ হয়ে ঢাবির দুই শিক্ষার্থী হাসপাতালে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুই শিক্ষার্থী হাসপাতালে অসুস্থ হয়ে শুয়ে আছেন, একজনের চোখ বন্ধ, অন্যজনের চোখ খোলা, আশপাশে অন্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

পূজার দিনে সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর দাবিতে আমরণ অনশনে অসুস্থ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অপূর্ব ও অর্ক নামের ওই দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলের ৭০২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা। আমরণ অনশনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষ ও বিভাগের শিক্ষার্থী।

৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। কিন্তু পঞ্জিকা অনুযায়ী ২৯ জানুয়ারি সকাল ৯টা ১৫ থেকে ৩০ জানুয়ারি সকাল ১১টা পর্যন্ত সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা রয়েছে। আর ৩০ জানুয়ারি পঞ্চমীর আগে প্রতিমা বিসর্জন দেয়া যায় না।

এই পূজাটি দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে। ৩০ জানুয়ারি নির্বাচন হলে এর কয়েক দিন আগে থেকেই ভোটের কার্যক্রম শুরু হবে শিক্ষা প্রতিষ্ঠানে। যাতে পূজা পালনে বিঘ্ন ঘটবে বা পূজার আচার-আনুষ্ঠানিকতা বাধাগ্রস্ত হবে। তাই নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি শিক্ষার্থীদের।

বিষয়:আমরণ অনশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…