জনপদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন

শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশনে বসেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণের দাবিতে অনশন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা।

চলমান প্রশাসনিক শাটডাউন ও ক্লাস বর্জনের মধ্যেই গতকাল সোমবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে নতুন কর্মসূচি হিসেবে এই আমরণ অনশনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। এরপর রাত ১১টার দিকে প্লাকার্ড ও বিভিন্ন স্লোগান নিয়ে উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে অনশনে বসেন শিক্ষার্থীরা।

প্রায় ১১ ঘণ্টা অতিবাহিত হলেও আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস বা যোগাযোগ করা হয়নি। তারা অভিযোগ করেন, উপাচার্যকে আগেই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, তবুও তিনি কোনো পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেননি।

শিক্ষার্থীদের দাবি, উপাচার্য আন্দোলনের যৌক্তিকতা মেনে না নিয়ে বরং তাদের বিরুদ্ধে মামলা ও জিডি করেছেন। এ অবস্থায় কোনো সমঝোতা নয়, একমাত্র দাবি-উপাচার্যের অপসারণ-অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, নইলে আন্দোলন আরও তীব্র করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের একটি অংশও। এর আগে উপাচার্যের বিরুদ্ধে প্রশাসনিক দুর্বলতা, কর্তৃত্ববাদী আচরণ এবং শিক্ষার্থীদের প্রতি অসংবেদনশীল মনোভাবের অভিযোগ তুলে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

বিষয়:আমরণ অনশন বরিশাল বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…