আব্দুস সাত্তার খানের স্মরণ সভা শনিবার

আব্দুস সাত্তার খানের স্মরণ সভায় অংশগ্রহণকারী ব্যক্তি, স্মরণ সভার একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
স্বৈরাচারবিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার খানের স্মরণ সভা আগামী শনিবার অনুষ্ঠিত হবে।
২৯ জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী হলে সকাল ১০টায় এই স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
স্মরণ সভায় ৯০’র স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সকল নেতাকর্মীদের উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়।
১৯৯০ সালে গড়ে ওঠা সর্বদলীয় ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতা, তৎকালীন বাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুস সাত্তার খান গত ১৩ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৬টা ৫২ মিনিটে কানাডার সাস্কাচুয়ান প্রদেশের একটি হাসপাতালে মারা যান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






