আবুধাবি স্টেডিয়ামের কিউরেটরের রহস্যজনক মৃত্যু

দুটি ব্যক্তি মাঠে রোলার চালাচ্ছেন, স্টেডিয়ামের দর্শক বসার স্থান দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের পিচ কিউরেটর মোহন সিং মারা গেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে আইসিসি। তবে কীভাবে মারা গেছেন তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
গ্রুপপর্বে ভারত-আফগানিস্তান ম্যাচের উইকেটও তৈরি করেছিলেন মোহন। তার মৃত্যুর ঘটনায় ইতোমধ্যেই স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।
মোহন যে দিন মারা গেলেন সেদিনই বিশ্বকাপে ভারতের ভাগ্য নির্ধারণ হয়েছে। নিউজিল্যান্ডের জয়ে শেষ হয়ে গেছে বিরাট কোহলির দলের সেমিফাইনালের স্বপ্ন।
নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তানের হারের পরই মোহনের মৃত্যুর খবর জানায় আইসিসি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






