চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবুধাবিতে মঞ্চ মাতালেন শাকিব খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় ‘টি-১০’ ক্রিকেটের উদ্বোধন উপলক্ষে বসেছিল ভারতীয় তারকাদের মেলা। সেখানে একমাত্র বাংলাদেশি তারকা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব খান। পরিবেশনায় মুগ্ধ করেন উপস্থিত দর্শকদের।

দক্ষিণী মেগাস্টার মামোত্তি, আতিফ আসলাম, পার্বতী নয়ার রাকুল প্রীত সিংদের সঙ্গে মঞ্চে আলাদাভাবে পারফর্ম করেন শাকিব খান। বাংলাদেশ সময় রাত ১০ টা নাগাদ মঞ্চে ওঠেন ঢাকাই ছবির শীর্ষ এ নায়ক।

তিনি ভিন্ন কায়দায় মঞ্চে এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত দর্শক আনন্দে মেতে ওঠেন। মঞ্চে উঠেই দলবল নিয়ে শাকিব খান তার অভিনীত ‘নাম্বার ওয়ান শাকিব খান’ গান দিয়ে পারফর্ম শুরু করেন। এরপর জনপ্রিয় এ নায়ক তার অভিনীত ছবির সোয়াগদে, পাগল মন, বেবি জান গানগুলো পারফর্ম করেন মাতিয়ে তোলেন স্টেডিয়ামের হাজারও দর্শক।

আবুধাবির এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী বৃহস্পতিবার হলেও খেলা শুরু হচ্ছে শুক্রবার থেকে।

অনুষ্ঠানের ইভেন্ট আয়োজন করছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নির্মাণ ও বিতরণকারী প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ এবং নতুন ফরম্যাটে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে দুবাই ক্রিকেট বোর্ড।

এই আয়োজনে যোগ দিতে ১৩ নভেম্বরে সকালের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন শাকিব খান। জানা যায়, তিনি ঢাকা ফিরবেন শনিবার সকালে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুধাবি টি-১০ লিগলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT