চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনীকে উড়িয়ে দিল প্রাইম ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীকে ১৪২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুরে সুপার লিগের প্রথম রাউন্ডে প্রাইমের কাছে পাত্তাই পায়নি আকাশী-নীলরা। ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকতের দল গুটিয়ে যায় দেড়শর আগেই।

৩২.২ ওভার ব্যাট করে আবাহনী ১৩১ রানে অলআউট হয়। মোসাদ্দেক ৬৫ রানের ইনিংস খেলে হারের ব্যবধান কমান। ৯৫ রানে ৮ উইকেট হারানো দলকে দেড়শর কাছে নিয়ে যান আবাহনী অধিনায়ক। লিটন দাস করেন ২৩ ও মো: সাউফউদ্দিন ১১ রান করেন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

রাকিবুল হাসান ও নাসির হোসেন নেন তিনটি করে উইকেট। শেখ মেহেদী হাসান ও তাইজুল ইসলাম নেন দুটি করে উইকেট।

টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত পায় প্রাইম ব্যাংক। ৭৭ রানের ইনিংস খেলে এনামুল হক বিজয় লিগে আটশ রানের মাইলফলক অতিক্রম করেন।

শাহাদাত হোসেন দীপুকে নিয়ে গড়েন ৯৭ রানের ওপনিং জুটি। মো: মিঠুনের ৪৩, ইয়াসির আলির ৪২ ও শেখ মেহেদী হাসানের ৩৪ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে পৌঁনে তিনশর কাছাকাছি সংগ্রহ গড়ে প্রাইম।

আবাহনীর শ্রীলঙ্কান স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভা তিনটি ও মো: সাইফউদ্দিন নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন আরাফাত সানি, তানভির ইসলাম, শহিদুল ইসলাম ও মোসাদ্দেক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপিএল-২০২২লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের দিন সকালে চ্যানেল আইয়ে ‘লাল মোরগের ঝুঁটি’

পরবর্তী

ঈদ আয়োজনে চ্যানেল আইয়ে ৭ সিনেমা

পরবর্তী

ঈদ আয়োজনে চ্যানেল আইয়ে ৭ সিনেমা

কঠোর বিধান রেখে খাদ্যদ্রব্য উৎপাদন-বিপণন বিষয়ে নতুন আইন

সর্বশেষ

ইরানে খেলতে যাওয়ায় মেলেনি ভিসা, ট্রাম্পের সাহায্য চাইলেন স্পেনের বিশ্বকাপজয়ী

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT