চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার শাহরুখ-কাজল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৭ পূর্বাহ্ণ ২০, জুন ২০১৫
বিনোদন
A A

বলিউডে অনেক নায়ক-নায়িকাদের রসায়ন দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে সেই রসায়ন আবার হারিয়েও যায়। কিন্তু শাহরুখ কাজল রসায়ন যুগের পর যুগ যেন সেই একই অবস্থানে দাঁড়িয়ে আছে।

সারা জাগানো ‘দিলওয়ালে ধুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘মাই নেম ইজ খান’র’ মতো অসাধারণ ব্যব্সা সফল ছবিতে শাহরুখ ও কাজলের রসায়ন দেখেছে অগনিত দর্শক। আর সেই জুটির রসায়ন নিয়ে আরো একবার দর্শকের সামনে হাজির হচ্ছেন কমেডি খ্যাত পরিচালক রোহিত শেঠি।

এবছরের শেষ দিকে তার পরিচালনায় মুক্তি পাবে সিনেমা ‘দিলওয়ালে’। সিনেমাটির প্রযোজক সংস্থার ইচ্ছার কারণে ডিসেম্বরের শেষের দিকে মুক্তি দেওয়া হবে। আর অক্টোবর থেকে পুরোদমে চলবে ‘দিলওয়ালে’ প্রচার।

শোনা যাচ্ছে এ সিনেমার প্রচারের জন্য প্রযোজক সংস্থা রেকর্ড পরিমাণ অর্থ খরচ করবেন। এরআগে রোহিত শেঠি’র ‘চেন্নাই এক্সপ্রেস’ সাফল্যের একটা বড় কারণ ছিলো ব্যাপক প্রচার। তাই ‘চেন্নাই এক্সপ্রেসের’ মতো ‘দিলওয়ালে’ সিনেমায় রোহিত সেভাবেই এগোতে চান। যদিও রোহিত এ সিনেমার জন্য ঘোষণা দিয়েছেন তার সব সিনেমা থেকে এর চিত্রনাট্য, সংলাপ একটু ব্যতিক্রম হবে।

এদিকে দীর্ঘ বিরতির পর দুই বন্ধু রাহুল (শাহরুখ) ও অঞ্জলি (কাজল) এক হয়ে কাজ করছেন। তাই তাদের আনন্দও যেন কোনো অংশে কম না।

ছবিটির মুক্তির কথা শুনার পর টুইটারে ছবির সঙ্গে ক্যাপশনে কাজল লিখেছেন ‘অনেক দিন পর পুরনো বন্ধুর সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম। আপনারা হয়তো তাকে চিনবেন!’ কিং খানের টুইটারেও ছিলো বন্ধুত্বের জয়গান।

Reneta

এবার দেখার পালা ‘দিলওয়ালে ধুলহানিয়া লে জায়েঙ্গে’র মতো ‘দিলওয়ালে’ কতটুকু রেকর্ড করতে পারে। তবে এটা বলা যেতে পারে শাহরুখ-কাজলের যারা ভক্ত তাদের হয়তো অনেকদিন পর এই জুটিকে দেখার তৃষ্ণা মিটবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাজলবলিউডশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হলেন আরিফুল হক

মে ৮, ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

মে ৮, ২০২৬

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শপথ আগামীকাল

মে ৮, ২০২৬

শান্তর সেঞ্চুরি-মুমিনুলের ৯১, তিনশ পেরিয়ে প্রথমদিন শেষ

মে ৮, ২০২৬
স্কুলে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে অভ্যর্থনা নিষিদ্ধ! নোট-গাইড বিক্রেতাদের যা বললেন শিক্ষা মন্ত্রী

স্কুলে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে অভ্যর্থনা নিষিদ্ধ! নোট-গাইড বিক্রেতাদের যা বললেন শিক্ষা মন্ত্রী

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT