স্পোর্টস

আবার ফেসবুকে মাশরাফি

আবার ফেসবুকে মাশরাফি

টানা চারদিন বন্ধ রাখার পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ভক্তদের জন্য আবার খুলে দিয়েছেন তার ফেসবুক পেজ।

বুধবার রাত সাড়ে দশটার পর একটি স্ট্যাটাসের মাধ্যমে ভক্তদেরকে ফেসবুক পেজটি খুলে দেওয়ার খবর জানান।

খুলে দেওয়ার পর টাইগার ক্যাপ্টেন ভক্তদের ধন্যবাদ দিয়ে লিখেছেন, সবার ভালবাসায় পেজটা আর না খুলে পারলাম না। সাম্প্রতিক কিছু ঘটনার কারণে ভেবেছিলাম বন্ধ থাকুক। কিন্ত সবাই আর সেটা হতে দিল না। হ্যাঁ, আপনাদের ভালোবাসায়তো এতদূর আসা। আশাকরি কেউ কাউকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

গত শনিবার বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন ফ্যানদের বাজে মন্তব্যের জন্য নিজের বোনের সঙ্গে তোলা সেলফি পোস্টটি সরিয়ে নেন। এরপরের দিনই ওই ঘটনার প্রতিবাদে নড়াইল এক্সপ্রেস তার অফিসিয়াল পেজ ফ্যানদের নিকট থেকে আড়াল করে নিয়েছিলেন।

সে কারণেই রোববার দুপুর ১১টার পর থেকে মাশরাফি’র ভক্তরা তার পেজের লিংকে ঢুকতে পারেননি।

সমর্থকদের বিরক্তকর বাজে মন্তব্যের কারণে মাশরাফি নিজেকে আড়াল করে নেন।

বিষয়:ক্রিকেট অধিনায়ক ক্রিকেটার টাইগার নাসির হোসেন মাশরাফি বিন মর্তুজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…