আবারো অসুস্থ হয়ে পড়েছেন ব্রেইন টিউমারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। উন্নত চিকিৎসার জন্য তাকে আবারো ভারতে নিয়ে যাওয়ার কথা ভাবছেন তার মেয়ে লামিয়া চৌধুরী।
চলতি বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, ব্রেইন টিউমারে আক্রান্ত হওয়ার কথা।
এরপর গত ২৯ জুলাই চেন্নাইয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) দিতির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
চিকিৎসা শেষে গত ২০ সেপ্টেম্বর তিনি দেশে ফিরেন তিনি। তারপর মিডিয়া থেকে অনেকটা দূরে ছিলেন দিতি। সম্প্রতি আবারো অসুস্থ হয়ে পড়েন তিনি। লামিয়া জানান, তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি। বরং কেমোথেরাপি দেয়ার পর যে পরিমাণ শারীরিক সমস্যা দেখা দেওয়ার কথা, দিতির ক্ষেত্রে তা একটু বেশিই হয়েছে।
তাই শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আবারো চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। দিতির দ্রুত সুস্থতায় দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তার পরিবারের সদস্যরা।






