রাকিতিচ এবং সুয়ারেজের গোলে রিয়াল বেতিসকে হারিয়ে আবারও লা লিগায় শীর্ষস্থান ফিরে পেলো বার্সেলোনা। রিয়াল বেতিসের মাঠে দ্বিতীয়ার্ধেই গোল দুটি পায় এনরিকের শীষ্যরা। ম্যাচের ৩৫ তম মিনিটেই অবশ্য দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। রাকিতিচকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ে ডিফেন্ডার হেইকো ওয়েস্টারম্যান।
প্রথমার্ধে দুর্দান্ত খেলতে থাকা বেতিসের বিপক্ষে তেমন সুবিধা করতে পারেনি মেসিরা। বেশ কয়েকটি গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় স্বাগতিকরা। ম্যাচের ৫০ তম মিনিটে রাকিতিচ এবং ৮১ তম মিনিটে সুয়ারেজের গোলে জয় নিশ্চিত হয় বার্সার।
৮৫ পয়েন্ট নিয়ে লা লিগার দুটি রাউন্ড সামনে রেখে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে বার্সেলোনা। মেসিদের বিপক্ষে ম্যাচগুলোতে পিছিয়ে থাকায় সমান পয়েন্ট সত্যেও দ্বিতীয়তে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ৮৪ পয়েন্ট নিয়ে তৃতীয়তে রিয়াল মাদ্রিদ।







