অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নেয়ার পর দ্বিতীয় ওয়ানডে ম্যাচের শুরুতেই ভারতীয় শিবিরে আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের দ্বিতীয় বলেই হিসাবের খাতা খোলার আগে রোহিত শর্মাকে ফিরিয়ে দিয়েছেন মুস্তাফিজ।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।







