স্পোর্টস

আবারও বায়ার্নের হার

আবারও বায়ার্নের হার

বার্সেলোনার সাথে হারের ধাক্কা কাটতে না কাটতেই আবারও হেরে বসল বায়ার্ন মিউনিখ। বস গার্দিওলার দল এক গোলে হারল অগসবার্গের সাথে।

শনিবার ঘরের মাঠে আগসবার্গের কাছে হারল  জার্মান লিগ বুন্দেসলিগার এ সফল দলটি। এদিন আগসবার্গের  বিরুদ্ধে সেরা একাদশ নামায়নি বায়ার্ন। তার উপর ম্যাচের প্রথমার্ধেই পেপে রিনার লাল কার্ড ১০ জনের দলে পরিণত করে বার্য়ানকে।

বিরতির আগ মূর্হুত পর্যন্ত ম্যাচে থাকলেও পরে একজন কম থাকা টের পায় বায়ার্ন সৈনিকরা। ফলে ম্যাচের ৭১ মিনিটে অগসবার্গের রাউল বোবাদিলার গোলে এগিয়ে যায়  অগসবারর্গ।

শেষ পর্যন্ত গোল না শোধ করেই মাঠ ছাড়তে হয় তাদের।

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগ সেমি ফাইনালে প্রথম লেগে বার্সার কাছে ৩-০ গোলে হারে। আগামী মঙ্গলবার ক্লাব টুর্নামেন্টের ফিরতি লেগে গরের মাঠে খেলবে বার্সার সাথে।

বিষয়:বার্য়ান মিউনিখ লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…