চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও দ্রুত সময়ে কোটির ঘরে অপূর্ব-মেহজাবীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২০
বিনোদন
A A

এই সময়ের দর্শকদের কাছে নাটক দেখার প্রধান মাধ্যম ইউটিউব। শুধু দেখাই নয়, একটি নাটকের সফলতা-বিফলতাও খুব সহজে নির্ণয় করা যায় এর মাধ্যমে। সেই মাপকাঠিতে অসংখ্য নাটকের ভিড়ে এবার রেকর্ড গড়লো সিএমভি প্রযোজিত অপূর্ব-মেহজাবীন অভিনীত নাটক ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’।

চলতি বছর ৬ আগস্ট নাটকটি ইউটিউবে উন্মুক্ত হওয়ার পর রবিবার (১৮ অক্টোবর) নাগাদ সেটি অতিক্রম করলো ১০ মিলিয়ন ভিউ! মানে এক কোটির ঘর। মাঝে সময় গেল মাত্র ৭৩ দিন। রাজীব আহমেদের চিত্রনাট্যে নাটকটির পরিচালনা করেছেন রুবেল হাসান।

বাংলাদেশের নাটকের ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ে এই বিস্ময়কর ভিউ গড়ার তালিকায় নাটকটি স্থান করে নিয়েছে দ্বিতীয় অবস্থানে। দ্রুততম ১০ মিলিয়ন ভিউয়ের তালিকায় প্রথম স্থানে আছে একই জুটি অভিনীত মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ (২০১৭) নাটকটি। এটি ৩৪ দিনে এক কোটি ভিউ অতিক্রম করে।

‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ নাটকের প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু এমন অর্জনে বেশ উচ্ছ্বসিত। রবিবার চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের। সাধারণত আমরা মিউজিক ভিডিও নিয়ে কাজ করেছি, সফলও হয়েছি। কিন্তু নাটক প্রযোজনায় এক বছরও হয়নি সিএমভি’র। সেই অবস্থায় মাত্র ৭৩ দিনে নাটক থেকে এই অর্জন অবিশ্বাস্য। আমি কৃতজ্ঞতা জানাই নাটকটির সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি। ধন্যবাদ জানাই দর্শকদের।

কোনো নাটক হিট হলে এর সিক্যুয়েল নির্মাণ হতে দেখা যায়, ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’  নিয়ে এমন পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে পাপ্পু বলেন: এটা নির্ভর করবে এই নাটকের প্রধান দুই পাত্র পাত্রীর উপর। তারা যদি করতে রাজি হন, তাহলে এর সিক্যুয়েল হতেই পারে।

‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ নির্মাতা রুবেল হাসান অবশ্য এই বিষয়ে বেশ বিনয়ী। তার ভাষ্য, ‘এতোটা পাবো কল্পনাও করিনি। আমরা চেয়েছি মজার ছলে দর্শকদের একটা ভালো বার্তা দিতে। সেটিকে দর্শকরা গ্রহণ করায় আরও ভালো কাজের জন্য উৎসাহ পেলাম।’

Reneta

নাটকটির কোটি ভিউ প্রাপ্তি উপলক্ষে সিএমভির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অপূর্ব-মেহজাবীনের মন্তব্য ছিলো এরকম,  ‘দ্রুততম ১০ মিলিয়নের ক্লাবে এতোদিন আমাদের রোল নম্বর ছিল এক (বড় ছেলে)। এবার যুক্ত হলো আরও একটি। অর্থাৎ প্রথম দুটি দ্রুততম নাটকই আমাদের! এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। কৃতজ্ঞতা জানাই, দর্শক এবং নির্মাতা-প্রযোজককে। তাদের জন্যই আজ আমাদের এতদূর আসা।

অপূর্ব আলাদা করে এটুকুও বলেন, ‘দেখুন আমরা যে রাত-দিন টানা পরিশ্রম করে কাজগুলো করি, সেটার মূল উদ্দেশ্য দর্শকদের ভালোবাসা পাওয়ার আশা। তাদের প্রতিটি ভিউ আর কমেন্ট- আমাদের কাছে হার্টবিটের মতো। সে অবস্থান থেকে এই নাটকটির এমন সফলতা খুব শান্তি দেয়। ক্লান্তি দূর করে। নতুন নতুন কাজ করার আগ্রহ পাই।’

ইউটিউবের ভিউ বিচারে দ্রুততম সময়ে ১০ মিলিয়ন বা এক কোটির ঘর অতিক্রম করা ১০ নাটকের তালিকা:
বড় ছেলে- ৩৪ দিন, মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ- ৭৩ দিন, ভালোবাসি তুমি আমি- ১৩০ দিন, জমজ ১০- ১৫৯ দিন, এক্স বয়ফ্রেন্ড- ১৭২ দিন, মিশন বরিশাল- ২০৪ দিন, টম এন্ড জেরী- ২১৫ দিন, বুকের বা পাশে- ২৭৪ দিন, এক্স গার্লফ্রেন্ড- ৩০১ দিন এবং জমজ ১২- ৩২১ দিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্ববড় ছেলেমেহজাবীণমেহজাবীনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুন্দরবনে পর্যটন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

পরবর্তী

শিশুদের তথ্য: ইইউর তদন্তের মুখে ইনস্টাগ্রাম

পরবর্তী
ইন্সটাগ্রাম

শিশুদের তথ্য: ইইউর তদন্তের মুখে ইনস্টাগ্রাম

করোনাকালে বন্ধুদের মনে পড়ছে? দেখতে পারেন এই ছয় সিনেমা

সর্বশেষ

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT