তারকাকথন

আবারও ক্যাটরিনার রহস্য!

আবারও ক্যাটরিনার রহস্য!

ভক্তদের জন্য আবারও রহস্যময় পোস্ট শেয়ার করলেন ক্যাটরিনা কাইফ।

ভক্তদের মাঝে মাঝে চমক দিতে পছন্দ করেন ক্যাটরিনা। সেই চমকের কিছুটা শেয়ার করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ক্যাটরিনা তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেন। আর তাতে একটি ধাঁধাঁও জুড়ে দেন ভক্তদের জন্য। ছবিতে ক্যাট পোস্ট দেন: ‘খুব শিগগিরই একটি নতুন জায়গায় যাচ্ছি। আমি যদি অ্যাড্রেসটা শেয়ার করি তবে কি তুমি সেখানে আসবে?’

তার শেয়ার করা এই পোস্ট ২৪ ঘণ্টার মধ্যেই সাত হাজার ভক্ত এ্যাকসেপ্ট করেন। আর তারা সেভাবেই ক্যাটরিনাকে ফিডব্যাক ‍দিতে থাকেন। তাদের অনেকে ক্যাটরিনার কাছে ঠিকানা জানতে চান।

ক্যাটরিনা সম্প্রতি একটি নতুন বাড়ি কিনেছেন। আর সেখানে-ই নাকি তল্পিতল্পা নিয়ে উঠছেন তিনি।

সবসময়ই নতুন নতুন ধাঁধাঁ ‍দিয়ে ভক্তদের চমকে দেন ক্যাটরিনা। এর আগেও পোস্ট দিয়ে ভক্তদের মাঝে ঝড় তুলেছিলেন ক্যাটরিনা কাইফ। মিড-ডে

ফেসবুকে ক্যাটরিনার শেয়ার
ফেসবুকে ক্যাটরিনার শেয়ার

 

 

বিষয়:ক্যাটরিনা কাইফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…