চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি

নাসিমুল শুভনাসিমুল শুভ
৯:১৩ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৭
শিক্ষা
A A

জাতীয়করণের তালিকাভুক্ত কলেজগুলোর শিক্ষকদের ক্যাডার বহির্ভূত করে বিধিমালা জারির দাবিতে আগামী ৬,৭ এবং ৮ জানুয়ারি আবারও কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। ২৬ ও ২৭ নভেম্বর কর্মবিরতি কর্মসূচি পালন শেষে এই ঘোষণা দিয়েছে বিসিএস শিক্ষা ক্যাডারদের সংগঠনটি।

দাবি না মানা পর্যন্ত ধারাবাহিকভাবে আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক শাহেদুল কবির চৌধুরী।

পরবর্তী আন্দোলন কর্মসূচি জানিয়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক চ্যানেল আই অনলাইনকে বলেন,‘ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সংবিধানে বিধিমালা করার নির্দেশনা আছে। এর উপর ভিত্তি করেই ১৯৮০,৮১ সালে বিসিএস নিয়ম-নীতি জারি প্রণয়ন করা হয়। এই দু’টি নিয়মের ভিত্তিতে ২৮টি ক্যাডারে নিয়োগ দেয়া হয়। আমরা কাউকে খাটো করছি না, ছোট করছি না। শুধু আমাদের নিয়োগের সাংবিধানিক ভীতটা অটুট রাখতে চাইছি। মর্যাদা অটুট রাখতে দেয়া ২৬ ও ২৭ তারিখের কর্মবিরতি কর্মসূচি শেষ হয়েছে।

আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে জানুয়ারির ৬,৭ এবং ৮ তারিখে আবারও কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যে বিধিগুলো আছে সেগুলোর কোথাও আত্মীকরণের মাধ্যমে ক্যাডারভুক্ত করার কথা বলা নাই। এই অবস্থায় সুস্পষ্ট কোনো বিধিমালা ছাড়া এইসব কলেজের জিও (সরকারি আদেশ) জারি করে তাদের ক্যাডারভুক্ত করা হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হবে।’

সম্প্রতি উপজেলা পর্যায়ের ২৮৩ টি কলেজ জাতীয়করণের উদ্যোগ নেয় সরকার। এর আগে যেসব বেসরকারি কলেজ সরকারি করা হয়েছে, সেসব কলেজের শিক্ষকেরা ক্যাডার শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছেন। বিসিএস না দিয়ে এসব কলেজ শিক্ষকদের ক্যাডারভুক্ত করার বিরোধীতা করে আন্দোলন করছে বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া শিক্ষকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিএস ক্যাডার
শেয়ারTweetPin

সর্বশেষ

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ( সংগৃহীত)।

শিক্ষামন্ত্রীর প্রতি শিক্ষার্থী আর অভিভাবকদের ক্রোধের পেছনে বাস্তবতা

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নড়াই নদীর নামফলক চুরির অভিযোগ, থানায় জিডি করেছে নোঙর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT