করোনার নতুন প্রজতির শনাক্ত হওয়ার পর আবারও আন্তর্জাতিক রুটে সব ধরনের বিমান চলাচল এক সপ্তাহের জন্য স্থগিত করেছে সৌদি আরব। এই সময়ে সড়ক ও সমুদ্রপথেও দেশটিতে প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে যাত্রীবাহি ফ্লাইট অনুমতি দেয়া হবে বলে এক বিবৃতিতে জানানো হয়।
পরিস্থিতি মূল্যায়ন চালিয়ে যাওয়া এবং নাগরিক ও বিশেষজ্ঞদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সৌদির সরকারী প্রেস সংস্থা (এসপিএ)।
এসপিএর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এই নিষেধাজ্ঞার মধ্যেও বিদেশীদের সৌদি ছাড়ার অনুমতি দেওয়া হবে এবং কার্গো চলাচল করতে পারবে।
এর আগে ২১ ডিসেম্বর সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক বন্ধ ঘোষণা করেছিল দেশটির জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)।
যুক্তরাজ্যে নতুন প্রজাতির করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর গত সপ্তাহে সৌদি আরব, কুয়েত ও ওমান সকল রকম যাত্রীবাহি ফ্লাইট, তাদের দেশ ত্যাগ-প্রবেশ, সমুদ্রসীমাও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
ওমান ও কুয়েত জানিয়েছে, ২৯ ডিসেম্বর এবং ১ জানুয়ারি এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে।
এই মাসের শুরুর দিকে সৌদি আরব ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন ব্যবহারের প্রচার শুরু করেছিল।







