চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার আদেশ স্থগিতের আবেদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আদালত
A A
বিইউপি-শিক্ষার্থী নিহত-ক্ষতিপূরণ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সামনের রাস্তায় বাস চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় তার পরিবারকে জরুরি ক্ষতিপূরণ বাবদ ১০ লাখ টাকা দিতে হাইকোর্টের নির্দেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি আদালতে হাইকোর্টের আদেশে স্থগিতের এ আবেদন করেছে সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষ। আজ এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে।

আবরার নিহত হওয়ার ঘটনায় তার পরিবারকে জরুরি ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা দিতে গত ২০ মার্চ নির্দেশ দেন হাইকোর্ট। সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে আগামী ৭ দিনের মধ্যে এ টাকা দিতে বলা হয়। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ বুধবার রুলসহ ওই আদেশ দেন।

সেই সাথে নিহতের ঘটনায় আবরারের পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

চার সপ্তাহের মধ্যে বিআরটিএসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়। এছাড়া আবরারের দুর্ঘটনার তদন্ত করে ১৫ দিনের মধ্যে একটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়।

এর আগে আবরারের নিহত হওয়ার ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আবরারের নিহত হওয়ার ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদন করেন তিনি।

Reneta

সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন।

গত ১৯ মার্চ বাস চাপায় প্রাণ হারান আবরার আহমেদ চৌধুরী। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ছিলেন।

ওই ঘটনার পর টানা কয়েকদিন রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাস চাপায় নিহতবাস চাপায় শিক্ষার্থী নিহতসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT