ফুটবল

আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে সেনেগাল

সেনেগাল ফুটবল দল উল্লাসে ভরা, আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনেগাল ফুটবল দল আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে জয় উদযাপন করছে, মাঠে উল্লাসের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বুরকিনা ফাসোকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে পৌঁছেছে সেনেগাল।

বুধবার আহমাদু আহিদজু স্টেডিয়ামে হওয়া প্রথম সেমিফাইনালে ৬৯ মিনিট পর্যন্ত কোনো দলই জালের দেখা পায়নি। এরপর ১৭ মিনিটের মধ্যে হয় ম্যাচের সবকটি গোল।

৭০ মিনিটে এসে লিড পায় সেনেগাল। কউলিবালির কর্নার কিক থেকে বল পেয়ে ডান পায়ে লক্ষ্যভেদ করেন আবদু ডিয়ালো।

ছয় মিনিট পর দৃশ্যপটে হাজির সাদিও মানে। লিভারপুল তারকা বল বাড়িয়ে ইদ্রিসা গুইয়েকে দিয়ে গোল করিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

৮২ মিনিটে ব্লাটি টুরে গোল করে বুরকিনা ফাসোকে ম্যাচে ফেরানোর আশা জাগিয়েছিলেন। সেই আশা ভঙ্গ করেন মানে। খেলার ৮৭ মিনিটে বাঁ পায়ে লক্ষ্যভেদ করে তিনি সেনেগালের ফাইনালে যাওয়া নিশ্চিত করে দেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে মিশর ও স্বাগতিক ক্যামেরুন।

বিষয়:আফ্রিকান নেশন্স কাপ-২০২২ বুরকিনা ফাসো সেনেগাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…