১৮ সেপ্টেম্বর ইমারাত এ ইসলামিয়া বা তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে যান মাওলানা মামুনুল হকের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল। আফগানিস্তানে অবস্থানকালে একটি ভিডিওতে দেখা যায় দেশটির একটি মন্ত্রণালয় পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি মসজিদে আকসার আদলে নির্মিত একটি ঐতিহাসিক মসজিদ পরিদর্শনে যান। আফগানিস্তানে অবস্থানকালে সফর সম্পর্কে একটি ভিডিও বার্তা দেন তিনি।







