আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বোমা বিষ্ফোরণে অন্তত তিন জন নিহত হয়েছে, আহত হয়েছে ১৮ জন। পুলিশের দাবী এটি সেই এলাকায় ভ্রমণকারী বিদেশী মিলিটারীদের উপর একটি আত্নঘাতী হামলা ছিলো। তবে এই ঘটনায় কোনো বিদেশী হতাহতের কথা জানা যায়নি।
সাম্প্রতিক সময়ে যদিও তালেবানদের সিরিজ বোমা হামলার শিকার হচ্ছে কাবুল। তবে এখনো আজকের এই আক্রমণের দায় স্বীকার করেনি কোনো গ্রুপ। রাষ্ট্রপতির ভবন এবং কাবুল এয়ারপোর্টের পাশেই ম্যাক্রোয়ান এলাকায় এই বিষ্ফোরণ ঘটানো হয়। ভয়াবহ বিষ্ফোরনে সেখানে থাকা বেশ কিছু গাড়ি নষ্ট হয়ে গেছে।
বিগত কয়েক মাসেই চারটি বিষ্ফোরণে কাবুলে প্রায় অর্ধশতাধিক মানুষ মারা গেছে।






