আফগানিস্তানের শহর মাজার-ই-শরিফে জার্মান কনস্যুলেটে আত্মঘাতী বোমা হামলা ও গুলিবর্ষণে কমপক্ষে ২ জন নিহত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কমপক্ষে ৮০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বোমা বহনকারী একটি ট্রাক হঠাৎই কনস্যুলেটকে ঘিরে রাখা দেয়ালে এসে আঘাত করলে বিকট শব্দে বিস্ফোরণ হয়।
ন্যাটোর এক মুখপাত্র জানিয়েছেন বিস্ফোরণে কনস্যুলেট ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তালিবানরা এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, চলতি মাসে কুন্দুজে বিমান হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে।








