চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপন জুয়েলার্সের তিন মালিক রিমান্ডে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৭
আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণ চোরাচালান সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় আপন জুয়েলার্সের মালিকদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত। শুল্ক গোয়েন্দার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালত রিমান্ড মঞ্জুর করেন।

মামলার আসামীরা হলেন দিলদার আহমেদ সেলিম, গুলজার আহমেদ ও আজাদ আহমেদ।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন: গত সোমবার শুল্ক গোয়েন্দার তিনজন তদন্তকারী কর্মকর্তা মুখ্য মহানগর হাকিম আদলতে তাদের তিন দিনের রিমান্ড আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দীর্ঘ শুনানি শেষে আদালত আপন জুয়েলার্সের তিন মালিককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে হাইকোর্টের আদেশ অমান্য করে আদালতে হাজির না হওয়ায় মহানগর হাকিম আদালত ২২ ও ২৩ অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি আদেশ জারি করেন। পরে তারা আদালতে ২৪ অক্টোবর আত্মসমর্পণ করলে আদালত জামিন না দিয়ে তাদের জেলহাজতে প্রেরণ করে।

গত ৪ জুন চোরাচালানের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা অভিযান চালিয়ে পাঁচটি শোরুম থেকে প্রায় ১৫ মণ স্বর্ণ আটক করে বাংলাদেশ ব্যাংকে জমা করে।

মইনুল খান জানান: গুলশান থানায় ২ টি, রমনা থানায় ১ টি, উত্তরা থানায় ১ টি ও ধানমন্ডি থানায় ১ টি মানিলন্ডারিং এর অভিযোগে মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা।

তিনি বলেন: শুল্ক গোয়েন্দার অনুরোধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় দুদক পৃথকভাবে অনুসন্ধান করছে। আপন জুয়েলার্সের বিরুদ্ধে ভ্যাট, শুল্ক ও আয়কর ফাঁকি হওয়ায় আরো তিনটি অনুসন্ধান ও তদন্ত চলছে।

ট্যাগ: আপন জুয়েলার্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুকে হত্যার পরই মোশতাকের টার্গেট হন চার নেতা

পরবর্তী

৪৪টি প্রেক্ষাগৃহে নিরব-তমার ‘গেইম রিটার্নস’

পরবর্তী

৪৪টি প্রেক্ষাগৃহে নিরব-তমার ‘গেইম রিটার্নস’

জামিনে মুক্তি পেয়েছে র‍্যাবের সঙ্গে গ্রেপ্তারকৃত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদে সদস্য সংগ্রহ

সর্বশেষ

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT