চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ম্যাচ নেই রুমানাদের সামনে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ অপরাহ্ন ২৯, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের পর নারী দলের ক্রিকেটাররা (ফাইল ফটো)

মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের পর নারী দলের ক্রিকেটাররা (ফাইল ফটো)

নারী ক্রিকেটারদের দীর্ঘদিনের অনুযোগ, খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান না তারা। যেটি উন্নতির পথে অন্যতম অন্তরায়। ওয়ানডে ও টি-টুয়েন্টি ফরম্যাট মিলে বছরে সাত-আট ম্যাচ খেলেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। ম্যাচ খেলার এই হার আরও কমে আসছে সামনের সময়ে।

বাছাইপর্ব উতরাতে না পারায় জুনে ইংল্যান্ড বিশ্বকাপে খেলা হচ্ছে না রুমানাদের। বিসিবির উইমেন্স উইং পাচ্ছে না বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলার জন্য আগ্রহী কোনও দলকে। ‘কূটনৈতিক অক্ষমতা’য় নারী দল এবছর আদৌ আন্তর্জাতিক ম্যাচ পাবে কিনা-এ নিয়ে থাকছে বড় ধরণের শঙ্কা!

বাংলাদেশের সঙ্গে অন্য দলের খেলতে না চাওয়ার ব্যাপারটি স্বাভাবিক মনে করছেন বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান এমএ আউয়াল চৌধুরী, ‘সবাই বেটার টিমের সঙ্গে খেলতে চায়। আন্ডারডগ টিমের সঙ্গে খেলতে চায় না। আমরা চেষ্টা করছি পাকিস্তান, শ্রীলঙ্কা কাউকে আনা যায় কিনা।’

সামনে আন্তর্জাতিক ম্যাচের নিশ্চিত সূচি না থাকায় বেকার বসে আছেন নারী দলের ইংলিশ কোচ ডেভিড ক্যাপেল। নারী ক্রিকেটে দিন বদলের লক্ষ্য নিয়ে গত বছরের অক্টোবরে ৬ মাসের চুক্তিতে এই অভিজ্ঞ কোচকে এনেছিল বিসিবি। মেয়াদ পেরিয়ে গেলেও ক্যাপেলকে ধরে রাখার ইচ্ছার কথা জানালেন এমএ আউয়াল চৌধুরী, ‘সামনের জাতীয় ক্রিকেট লিগ ও প্রিমিয়ার লিগ শেষ হলে ক্যাপেলের অধীনে ক্যাম্প হবে। ওয়ানডেতে যেন আমরা বর্তমান অবস্থান ধরে রাখতে পারি সে চেষ্টা করা হবে।’

আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে কমছে মেয়েদের ঘরোয়া লিগের খেলাও। গত মৌসুমে ছেলেদের প্রিমিয়ার লিগ ও মেয়েদের প্রিমিয়ার লিগ একসঙ্গে শুরু হয়েছিল। এবার ছেলেদের প্রিমিয়ার লিগ মাঠে গড়ালেও মেয়েদের লিগ শুরু হয়নি মাঠের অভাবে। সেটি কিছুটা পুষিয়ে নিতে ১৬ মে কক্সবাজারে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ।

প্রিমিয়ার লিগ রোজার ঈদের পর হবে, আশ্বাস দিয়েছেন উইমেন্স উইং চেয়ারম্যান।

Reneta

প্রিমিয়ার লিগ সত্যি সত্যি ঈদের পর হলে উৎসবের খরচ সামলাতে চিন্তায় পড়তে হতে পারে নারী ক্রিকেটারদের। তাদের রুটি-রুজির প্রধান উৎস এই প্রিমিয়ার লিগই। রোজার মধ্যে জাতীয় লিগ খেলেও ক্ষতি পুষিয়ে নেওয়ার উপায় নেই। সেখানে ম্যাচ ফি যে মাত্র ৬০০ টাকা!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী ক্রিকেট দল
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ‘ব্ল্যাকমেইল’ না করতে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়ল জ্বালানি তেলের দাম, ১৯ এপ্রিল থেকে কার্যকর

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT