চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ফোকাস ‘শরণার্থী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৮
বিনোদন
A A

প্রতি বছরের মতো এবারও শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ১০ম আসরের সহযোগিতায় এবার রয়েছে ইউনাইটেড ন্যাশনস হাই কমিশনার ফর রিফিউজি(ইউএনএইচসিআর)। আর এই উৎসবে এবার যুক্ত হয়েছে ‘শর্টফিল্ম অন রিফিউজি’-শীর্ষক নতুন একটি ক্যাটাগরি।

নতুন বিভাগ যুক্ত হওয়ার প্রসঙ্গে উৎসব কর্তৃপক্ষ জানায়, যেকোনো ধরনের সংঘাত বা নিপীড়নের শিকার হয়ে স্বদেশ ত্যাগে বাধ্য হওয়া জনগোষ্ঠী-ই শরণার্থী। সাম্প্রদায়িক পরিচয়, জাতীয়তা, রাজনৈতিক মতবাদ, বর্ণ ইত্যাদি কারণে নিপীড়ন সংঘটিত হয়। শরণার্থী ও অভিবাসীদের মাঝে প্রধান পার্থক্যসূচক হয়ে দাঁড়ায় তাদের স্থান পরিবর্তনের স্বাধীনতা। সাধারণত একজন অভিবাসী অর্থনৈতিকসহ বিভিন্ন কারণে স্বেচ্ছায় একস্থান হতে অন্যত্র চলে যেতে পারেন, কিন্তু শরণার্থীদের জোরপূর্বক বাস্তুচ্যূত করা হয়। আমরা এই বাস্তুচ্যূত মানুষদের কথা চলচ্চিত্রে তুলে আনতেই ইউএনএইচসিআর-এর উদ্যোগে ‘শর্টফিল্ম অন রিফিউজি’ বিভাগটি এবার যুক্ত করেছি।

শরণার্থীদের নিয়ে কী ধরনের স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করা যাবে এ বিষয়েও জানান আয়োজকরা। বললেন, শরণার্থী বিষয়ক স্বল্পদৈর্ঘ্য-এর প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (ফিকশন), সাক্ষাৎকার, প্যানোরমাসহ যেকোন সাব ক্যাটাগরির নির্মাণ জমা দেয়া যাবে। এরমধ্যে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পাবে তিনশো ডলার। একই বিভাগের প্রতিযোগিতায় ২য় স্থান অধিকারীকে দেয়া হবে ২০০ ডলার।

Banglabid

চলচ্চিত্র জমা দেয়ার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ জানায়, আগামী ৫ আগস্ট পর্যন্ত চলচ্চিত্র জমা দেওয়া যাবে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সর্বোচ্চ দৈর্ঘ্য হতে হবে ১৫ মিনিট। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য রয়েছে তাদের ওয়েব সাইট। www.dufs.org

শরণার্থীদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিশেষ বিভাগটি ছাড়া পূর্ব নির্ধারিত সব বিভাগের প্রতিযোগিতা আগের মতোই থাকবে। আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ নির্মাতাদের নির্বাচিত ডকুমেন্টারি , অ্যানিমেশন, ফিকশন এবং নন-ফিকশন প্রদর্শিত হবে। এসব চলচ্চিত্রের বিভিন্ন দিক বিবেচনায় রয়েছে পুরস্কার। আয়োজকরা জানান, ইতিমধ্যে কেউ যদি শরণার্থী বিষয়ক কোনো চলচ্চিত্র জমা দিয়ে থাকেন, তবে স্বয়ংক্রিয়ভাবে তা এই ‘শর্টফিল্ম অন রিফিউজি’ ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বিবেচিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশরণার্থীস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্বিতীয় সপ্তাহেও ‘ভাইজান’-এর দাপট অব্যাহত

পরবর্তী

মেসিদের আপদকালীন কোচ স্কালোনি, সহকারি আইমার

পরবর্তী
স্কালোনি ও আইমার

মেসিদের আপদকালীন কোচ স্কালোনি, সহকারি আইমার

‘২৫ বছর ধরে স্বজন হারানোর বেদনা নিয়ে রাস্তায় আছি’

সর্বশেষ

দুই স্ত্রীর সংঘাতে জ্ঞান হারালেন মিশর কোচ, প্রথম স্ত্রীকে দিলেন ডিভোর্স

আগস্ট ১৮, ২০২৬
রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, চিন্তিত শিক্ষা বোর্ডগুলো

আগস্ট ১৮, ২০২৬
পে স্কেল

সরকারি চাকরির পে স্কেল আসছে, বেসরকারির জন্য কী?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT