বিনোদন

আনুশকা শর্মা এবার ‘পাঞ্জাবি ভূত’

আনুশকা শর্মা এবার ‘পাঞ্জাবি ভূত’

বলিউডের সুপারহিট নায়িকা আনুশকা শর্মা এবার ‘পাঞ্জাবি ভূত’ হয়ে পর্দায় আসছেন। গত সোমবার তার প্রযোজিত দ্বিতীয় সিনেমা ‘ফিল্লোরি’র ট্রেলার মুক্তি পেয়েছে। আর সেখানেই দেখা গেল পাঞ্জাবি ভূত আনুশকাকে।

‘ফিল্লোরি’র’ সিনেমার গল্প সাজানো হয়েছে পাঞ্জাবের ফিল্লোর গ্রামকে কেন্দ্র করে। যেখানে ভূত অানুশকার সঙ্গে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। সেই চরিত্রে অভিনয় করেছেন সুরজ শর্মা।  আনশাই লালের পরিচালনায় ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ মার্চ।

এরআগে ‘সুলতান’ খ্যাত আনুশকার প্রথম প্রযোজিত সিনেমা ‘‌এনএইচ১০’‌ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তাই এবার স্বাভাবিকভাবেই ‘‌ফিল্লোরি’‌ নিয়ে দর্শকদের আগ্রহ একটু বেশি।

বিষয়:আনুশকা শর্মা বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…