চমক জাগিয়ে এশিয়া কাপের মূল পর্বে খেলতে আসা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শ্রীলংকা জয় পেয়েছে মাত্র ১৪ রানে। মূলত লাথিস মালিঙ্গার গতি আর সুইংয়ের কাছেই কুপোকাত আমিরাত।
৪ ওভার বল করে ২৬ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। টি২০ ফর্মেটে ৩০০ উইকেটের মাইলফলক থেকেও ছিলেন হাত ছোঁয়া দূরত্বে।
তারপরও ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট ছিলেন না বলে জানিয়েছেন লঙ্কান এ অধিনায়ক। ম্যাচ শেষে তিনি বলেন, আমি এখনও পুরোপুরি ফিট নই। তারপরও আমি খেলতে চাইছিলাম। আর আসল কাজটা দলের সকল খেলোয়াড়ের কাছ থেকে সেরাটা বের করে আনা।
আমার দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। টি২০ ফর্মেটে যারা অনেক ম্যাচ খেলেছে। সেটা আন্তর্জাতিক পর্যায়ে এমনকি আইপিএলের মতো আসরেও। তবে আমাদের দলে বেশ কিছু তরুণ খেলোয়াড় রয়েছে। আমি মনে করি তাদেরও অভিজ্ঞ হওয়ার মতো সময় দেওয়া উচিত।







