চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আনন্দ আলো’র এক যুগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
‘আনন্দ আলো’র প্রচ্ছদ

‘আনন্দ আলো’র প্রচ্ছদ

ইমপ্রেস টেলিফিল্মের বিনোদন পাক্ষিক ‘আনন্দ আলো’র এক যুগ পূর্তি হলো। যুগপূর্তির সংখ্যা ‘এক ব্যাগ আনন্দ এক ব্যাগ আলো’ এসেছে বাজারে। প্রচ্ছদমুখ হয়েছেন পর্দার তারকা বিদ্যা সিনহা মিম ও মেহজাবিন আর ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম তারকা বাঁধন। ‘আনন্দ আলো’র এই  সংখ্যায় জীবনের ১২টি স্মৃতি নিয়ে ‘বারোর বাজনা’ আয়োজনে লিখেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, আজাদ রহমান, আলী ইমাম, আফজাল হোসেন, ইমদাদুল হক মিলন, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, আঁখি আলমগীর, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, মাজনুন মিজান, শানারেই দেবী শানু, বিপ্লব সাহা, ন্যানসিসহ অনেকে।

রয়েছে অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, রাবেয়া খাতুন ও শামসুজ্জামান খানের লেখা। পত্রিকার সঙ্গে রয়েছে পাঁচটি বুকলেট। এর মধ্যে আছে প্রাণ ও রাঁধুনীর সৌজন্যে দুটি রান্নার বুকলেট, অরা বিউটি লাউঞ্জের সৌজন্যে বুকলেট ‘বৈশাখী সাজ’, আরেকটি বুকলেট দেশের ২ কোটি কিশোরীর প্রজনন স্বাস্থ্য ও তাদের ভবিষ্যৎ জীবনের স্বপ্ন নিয়ে এবং বিশ্বের চমকপ্রদ ঘটনার ওপর পকেটবুক ‘পানসুপারি’। রয়েছে কেকা ফেরদৌসীর রান্নার রেসিপি নিয়ে আয়োজন।

‘আনন্দ আলো’র সম্পাদক হিসেবে শুরু থেকেই দায়িত্ব পালন করেছেন রেজানুর রহমান। ১২ বছর আগে পহেলা বৈশাখে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে প্রথম সংখ্যার মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে ‘আনন্দ আলো’র যাত্রা শুরু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনন্দ আলো
শেয়ারTweetPin

সর্বশেষ

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

জুন ২৮, ২০২৬

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT