চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবীর দার গানে মঞ্চে সেদিন স্বর্গ নেমে এসেছিলো: অনিমা রায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ০৮, মে ২০১৯
বিনোদন
A A

‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত উৎসব হয়ে গেল গত ২১ মার্চ। সেখানে গেয়েছিলেন সুবীর দা (সুবীর নন্দী)। ওইদিন সন্ধ্যায় তিনি গান করেছিলেন। শুনলাম ওটাই নাকি মঞ্চে তার শেষ গান। আমরা সবাই ভাবছিলাম, ওনার গানে মঞ্চে যেন স্বর্গ নেমে আসছিল। এতো অসাধারণ গান করছিলেন সেদিন, সবাই চুপ হয়ে গিয়েছিল।’ 

সদ্য প্রয়াত গানের কিংবদন্তি সুবীর নন্দীকে শেষবার শ্রদ্ধা জানাতে চ্যানেল আই প্রাঙ্গণে এসে কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন রবীন্দ্র সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অনিমা রায়। গায়িকা পরিচয়ের বাইরে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান।

সুবীর নন্দীর মরদেহের সামনে কাঁদতে কাঁদতে অনিমা রায় বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার গান সারা জীবন মনে রাখবে। তিনি বুঝিয়ে গেছেন, শুদ্ধ সংগীত চর্চার ফলাফল কী! দীর্ঘদিন সংগীত সাধনা করলে একজন সুবীর নন্দী হওয়া যায়। একইসাথে সারাদেশের মানুষকে এভাবে কান্নায় ভাসিয়ে দেয়া যায়।

মৃত্যুর পর সুবীর নন্দী যেন স্বর্গের বাসিন্দা হতে পারেন, কান্না জড়িত কণ্ঠে সেই কামনাই করেন অনিমা রায়।

চ্যানেল আই পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো সদ্য প্রয়াত সংগীতশিল্পী সুবীর নন্দীর। প্রায়শই তিনি চ্যানেল আইয়ের লাইভ শোগুলোতে গান গাইতে আসতেন। বুধবার দুপুর দেড়টার দিকে তাঁকে নিয়ে আসা হয় তেজগাঁও চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে। তাকে বহনকারী লাশবাহী গাড়িটি চ্যানেল আইয়ে প্রবেশের পর পরই জড়ো হয় চ্যানেল আই পরিবারের সদস্যরা। সবার চোখে মুখে তখন ছিলো আপনজন হারানোর শোক।

শুধু চ্যানেল আই পরিবার নয়, ইমপ্রেস টেলিফিল্ম, ইনসেপ্টাসহ ক্ষুদে গানরাজ, সেরাকণ্ঠ, আনন্দ আলো, রেডিও ভূমির সদস্যরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান গুণী এই শিল্পীকে। এছাড়াও উপস্থিত ছিলেন দেশের চলচ্চিত্র ও সংগীতের বরেণ্য শিল্পীরা।

Reneta

এরপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় রামকৃষ্ণ মিশনে। শেষ কৃত্যানুষ্ঠানের পূর্ব আনুষ্ঠানিকতা শেষে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে সবুজবাগ কালী মন্দির ও শ্মশান ঘাটে। বিকাল চারটা থেকে শেষকৃত্যানুষ্ঠান চলছে। তার পরিবার জানিয়েছে, তাকে দাহ করতে অন্তত চার ঘন্টা লাগবে।

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিমা রায়আনন্দ আলোইনসেপ্টাইমপ্রেস টেলিফিল্মক্ষুদে গানরাজরেডিও ভূমিলিড বিনোদনসুবীর নন্দীসেরাকণ্ঠ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT