পাক্ষিক বিনোদন পত্রিকা ‘আনন্দ আলো’র সম্পাদক রেজানুর রহমানের ভাই আবু মোহাম্মদ আলীনুর রহমান রঞ্জু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
রোববার (১৮ আগস্ট) সৈয়দপুরে নিজ বাসভবনে মারা যান তিনি।
মরহুমের নামাজে জানাজা বাদ মাগরিব বাঁশবাড়ি শের-ই বাংলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। পরে হাতিখানা কবরস্থানে তাকে দাফন করা হবে।








