চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আদিল বলছিল আল্লাহ পক্ষেই আছেন, বললাম ভাগ্য পাশে ছিল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্ষণে ক্ষণে পাল্টাল ম্যাচের রূপ। একবার হেলে পড়ছিল ইংল্যান্ডের দিকে, তো আরেকবার এগিয়ে যাচ্ছিল নিউজিল্যান্ড। শেষপর্যন্ত ভাগ্য দেবী রায় দিয়েছেন ক্রিকেটের ‘জনকের’ পক্ষে। প্রথমবারের মতো বিশ্বকাপ উঠেছে ইংল্যান্ডের হাতে। রুদ্ধশ্বাস ম্যাচে ভাগ্য কতটা পক্ষে ছিল এমন প্রশ্ন পরে ছুঁড়ে দেয়া হয় ইয়ন মরগানের দিকে। ইংলিশ অধিনায়ক জবাবটা দিয়েছেন চমকানোর মতোই! টেনেছেন ইংল্যান্ড দলে বহু সংস্কৃতির মিলনমেলার কথা।

রোববার এমন এক ম্যাচ হয়েছে যে, দুর্বলচিত্তের মানুষদের খেলা দেখাই দায় হয়ে উঠেছিল! নির্ধারিত ১০০ ওভারেও ফল দিতে যখন ব্যর্থ লর্ডসের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল, তখন সুপার ওভারই ভরসা। কিন্তু সেখানেও ম্যাচ টাই। ফলাফল নির্ধারিত হয়েছে বাউন্ডারি সংখ্যার হিসাব দিয়ে।

ভাগ্য যেন পুরোপুরি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে! নয়ত ইংল্যান্ডের জায়গায় বিজয়ীর নাম হিসেবে লেখা হতে পারত তাদের কথাই। একটি ‘দুর্ভাগা’ ওভার থ্রো কাল হয়েছে কিউইদের! ইনিংসের শেষ ওভারে গাপটিলের থ্রো স্টোকসের ব্যাটে লেগে সীমানার বাইরে চলে গেলে অতিরিক্ত ৪ রান পায় ইংল্যান্ড। সেটির সুবিধায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে ইংল্যান্ডের সমান ১৫ রান করেও ম্যাচে বাউন্ডারি সংখ্যা কম থাকার কারণে হেরে যায় উইলিয়ামসনের দল।

ম্যাচ শেষে ‘আইরিশ ভাগ্য’ ইংল্যান্ডের পক্ষে ছিল কিনা এমন প্রশ্ন শুনে হেসেছেন আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জন্ম নেয়া মরগান। জবাবে বলেছেন, ‘নিঃসন্দেহে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন!’

‘আমি আদিল রশিদের সঙ্গে কথা বলছিলাম, সে বললো আল্লাহ নিঃসন্দেহে আমাদের পক্ষেই আছেন। আমি বললাম ভাগ্য আমাদের পাশে ছিল। এটাই আমাদের দল। আমরা বিচিত্র পরিবেশ আর সংস্কৃতি থেকে এসেছি। অনেকে অন্য দেশে বেড়ে উঠেছে। কঠিন পরিস্থিতিতে বিচিত্র সব হাস্যরস আমাদের মাথা ঠাণ্ডা রাখতে সাহায্য করে।’

মরগানের বক্তব্যের আসল অর্থ বুঝতে না পারার কোনো কারণ নেই। বলিহারি বৈচিত্র্য আর পুরো বিশ্বের সংস্কৃতির মিলনমেলা যেন হয়ে উঠেছে ইংল্যান্ড দল। ঠিক যেন ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স! যে দলে নিখাদ ফরাসিদের চেয়ে আফ্রিকান অভিবাসীদের আধিক্যই ছিল বেশি।

Reneta

মরগান নিজে জাতিতে আইরিশ। খেলেছেন আয়ারল্যান্ড জাতীয় দলের হয়েও। ফাইনাল জিতিয়ে ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপের স্বাদ দিতে সবচেয়ে বেশি যার অবদান, সেই বেন স্টোকসের জন্ম নিউজিল্যান্ডে। শৈশবও কেটেছে সেখানে। বিধ্বংসী ওপেনার জেসন রয় জন্মেছেন সাউথ আফ্রিকায়। মঈন আলি ও আদিল রশিদরা ইংল্যান্ডে পাকিস্তানিদের দ্বিতীয় প্রজন্ম।

জফরা আর্চারই বা বাদ যাবেন কেন? বিশ্বকাপের ঠিক আগমূহুর্তে এই পেসারকে দলে পেতে উঠে পড়ে লেগেছিলেন ইংলিশ সাবেকরা। ২৪ বছর বয়সী পেসার তার প্রতিদানও দিয়েছেন বিশ্বকাপে ২০ উইকেট নিয়ে।

অথচ আর্চার খেলতে পারতেন ওয়েস্ট ইন্ডিজের হয়েও। ক্যারিবীয়দের হয়ে অনূর্ধব-১৯ বিশ্বকাপ খেলেছেন। বার্বাডোজে বড় হওয়া পেসারই ইংলিশদের প্রথম বিশ্বকাপ জয়ের অন্যতম সারথী। ভিন্ন রক্ত আর সংস্কৃতি একবিন্দুতে মিলেই বিশ্বজয়ী এক ইংল্যান্ড দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ন মরগানবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT