চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে এলেন না হানি সিং, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী শালিনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২১
বিনোদন
A A

চলতি মাসের শুরুতে  বলিউডের জনপ্রিয় র‌্যাপার হানি সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী শালিনী তালওয়ার। দিল্লীর আদালতে এ নিয়ে হানি সিংয়ের বিরুদ্ধে মামলাও করেছিলেন তিনি।

মামলায় শালিনী অভিযোগ তুলেছেন, বাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি যৌন অত্যাচারও চালাতেন হানি সিং ও তা পরিবারের সদস্যারা। শুধু তাই নয়, তাঁর স্বামীর একাধিক নারীর সঙ্গে যৌনসম্পর্ক রয়েছে বলেও দাবি করেছেন শালিনী।এছাড়াও তার সম্পত্তি হাতিয়ে নেয়ার চেষ্টা করেছেন হানি সিং।

শনিবার (২৮ আগস্ট) সেই মামলারই শুনানি ছিল দিল্লীর একটি আদালতে। তবে এদিন আদালতে হাজিরা দেননি গায়ক। অসুস্থতার কারণ দেখিয়ে এদিন আদালতের হাজিরা এড়িয়েছেন হানি সিং।

এদিকে বিচারকের সামনে তার প্রতি হওয়া সহিংসতার পরিস্থিতি তুলে ধরে এবং হানি সিংয়ের বিরুদ্ধে অভিযোগের কথা আরও বিশদে জানিয়ে এজলাসেই হাউ হাউ করে কেঁদে ফেললেন শালিনী। জানা গিয়েছে, শালিনীর কান্না দেখে বিচারক তানিয়া সিং স্পষ্ট বলেন, “কোন কিছুই আইনের উর্ধে নয়। মনে হয় এই মামলাকে হানি একেবারেই কম গুরুত্ব দিয়ে দেখছেন।”

বিচারকের এ কথার উত্তরে হানির আইনজীবী জানান, হানি শারীরিক দিক থেকে অসুস্থ, তাই শুনানির দিন আদালতে আসতে পারেননি। এই পরিস্থিতির মাঝে আদালত হানি সিংকে মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সাথে আগামী ৩ সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য হয়েছে।

এদিকে হানি সিংয়ের আইনজীবী ঈশান মুখোপাধ্যায় তার বিরুদ্ধে দায়ের করা গৃহস্থালি সহিংসতা ও সুরক্ষা আইনে দায়ের করা অভিযোগের জবাব দাখিল করেছেন। সেখানে তিনি আদালতকে জানিয়েছেন যে, হানি সিংয়ের স্ত্রী ইতোমধ্যেই তার সঙ্গে সমস্ত মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এছাড়াও তিনি আদালতকে আশ্বস্ত করেছেন যে, হানি সিং তার স্ত্রীকে থাকার জন্য একটি রেডি ফ্ল্যাট দিবেন, যা আগামী ১৫ দিনের মধ্যেই হস্তান্তর করা হবে। হানির কাউন্সিল এও জানিয়েছেন, তাঁর দুটি সম্পত্তি আছে। একটি বাড়ির এখনকার মূল্য ৪ কোটি টাকা। যে বাড়িটির যৌথ মালিকানা রয়েছে হানি ও শালিনীর নামে।

Reneta

২০১১ সালের ২৩ জানুয়ারি একে অপরকে ভালবেসে বিয়ে করেছিলেন হানি সিং ও শালিনী তালওয়ার। তাদের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। দিল্লির ফার্ম হাউসে বিয়ে হয়েছিল তাঁদের। এরপর ২০১৪ সালে রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ র স্টার’-এ হানি প্রথম তাঁর স্ত্রীকে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডহানি সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন অঞ্চলে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT