দুর্নীতির দুই মামলায়
হাজিরা দিতে বিশেষ আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া।
সোমবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে গুলশানে
নিজ বাসভবন থেকে খালেদা জিয়া যাত্রা শুরু করেছেন। চেয়ারপারসনের প্রেস উইং এ
তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা
মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে সোমবার মামলা
দুটির সাক্ষ্যগ্রহনের দিন ধার্য রয়েছে।
জিয়া অরফানেজ
ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায়
গত ২৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল করে
গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পন করে জামিন
আবেদন করলে তাকে জামিন প্রদান করেন আদালত।
চলতি বছরের
১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ
জজ আদালতের বিচারক বাসুবেদ রায়।
মামলার এজাহার থেকে
জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার
অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮
আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন
(দুদক)।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার
৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৬ জনের
বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরও একটি মামলা করে দুর্নীতি দমন
কমিশন (দুদক)।






