চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মোৎসর্গের রাজনীতিতে ফিরে আসতে হবে: শ ম রেজাউল করিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেরে বাংলাকে অনুসরণ করতে হলে আত্মোৎসর্গের রাজনীতিতে ফিরে আসতে হবে। পচন ধরা অবক্ষয়ের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

শনিবার সকালে রাজধানীর শেরে বাংলার মাজার চত্বরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেরে বাংলা জাতীয় সংসদ ও বিশ্ব বাঙালি সম্মেলন-এর যৌথ উদ্যোগে আয়োজিত শেরে বাংলার কর্মময় জীবনের উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন: সৃজনশীল এবং গুণগতমানের রাজনীতিকে পুনরুদ্ধার করতে হবে। রাজনীতি হতে হবে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষসহ সারা দেশের মানুষের কল্যাণের রাজনীতি। রাজনীতি এমন হবে না যে আমি নেতা, আমি জমিদার আর সব মানুষ প্রজা। সে রাজনীতির দিন শেষ হয়ে গেছে।

গণপূর্ত মন্ত্রী বলেন: শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন বাঙালি জাতির ইতিহাসের অন্যতম মহানায়ক। বাংলাদেশের স্বাধীনতা একদিনে আসেনি। দীর্ঘ ধারাবাহিক পথ পরিক্রমায় আন্দোলন-সংগ্রাম আর ত্যাগ স্বীকার করে বাঙালি একটি স্থানে এসে পৌঁছায়। সে ধারাবাহিকতায় বাঙালির অধিকার আদায়ের জন্য শেরে বাংলা যে সময় ভূমিকা রেখেছিলেন, সে সময় কথা বলার দুঃসাহস অনেকেই রাখতেন না। তিনি কখনো রাজনৈতিকভাবে, কখনো প্রশাসক হিসেবে, কখেনো সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে নানাভাবে বাঙালির অধিকারের জন্য কাজ করেছেন।

তিনি আরো বলেন: শেরে বাংলার অনুসৃত নীতিকে ধারণ করে বাংলাদেশে অনেকেই রাজনীতি করেছেন। কিন্তু শেরে বাংলার নীতিকে প্রকৃতভাবে অনুসরণ করতে সক্ষম হয়েছিলেন বাঙালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেরে বাংলার রাজনীতি ছিলো মানুষের জন্য। বঙ্গবন্ধুর রাজনীতিও তাই ছিলো। শেরে বাংলা ও বঙ্গবন্ধুর রাজনীতি ছিলো ভোগের নয়, ত্যাগের রাজনীতি।

মন্ত্রী বলেন: শেরে বাংলা এ কে ফজলুল হকের যে স্বপ্ন ছিলো, সে স্বপ্নকে ধারণ এবং বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে স্বপ্নকে পরিপূর্ণতা দিচ্ছেন বঙ্গবন্ধুর উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দায়িত্ব শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি বিরোধী ও অনৈতিকতা বিরোধী অভিযানে, বাঙালি জাগরণের অভিযানে তাকে দল-মত নির্বিশেষে সকলে মিলে সহযোগিতা করতে হবে।

Reneta

তিনি আরো যোগ করেন: শেরে বাংলার জন্মবার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে, যারা অন্যায়, অবিচার, দুর্নীতি, সন্ত্রাস, মাদক, ইভটিজিং-এ জড়িত তাদেরকে রাজনীতির মাঠ থেকে ঝেটিয়ে বিদায় করতে হবে।দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত দুর্নীতিবাজ ও তাদের সহযোগীদের ষড়যন্ত্র এখনো চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন: আবার তারা সাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের চিন্তা করছে। কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশের যে সুন্দর, নির্মল চরিত্র এটাকে আমাদের ধারণ করতে হবে। আজকের দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার স্বপ্নকে ধারণ করে আমাদেরকে শপথ নিতে হবে।

শেরে বাংলা জাতীয় সংসদ ও বিশ্ব বাঙালি সম্মেলন-এর সভাপতি মুহম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। অনুষ্ঠানে শেরে বাংলা জাতীয় সংসদ ও বিশ্ব বাঙালি সম্মেলন-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শেরে বাংলার মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজনীতিশ ম রেজাউল করিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লেস্টারের ইতিহাস

পরবর্তী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত

পরবর্তী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত

বিশ্বকাপে চোখ, টি-টুয়েন্টি দলে স্মিথ-ওয়ার্নার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT