বিনোদন

‘আত্মহত্যা’ করেছেন মডেল সাবিরা

‘আত্মহত্যা’ করেছেন মডেল সাবিরা

মিরপুরের রূপনগর  আবাসিক এলাকার ১২ নম্বর সড়কের একটি বাড়ির ফ্ল্যাট থেকে মঙ্গলবার সাবিরা হুসাইন (২১) নামে এক মডেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। এ ঘটনায় নির্ঝর সিনহা রওনক নামের এক যুবককে আটক করা হয়েছে।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীন কবীর জানান, রূপনগরের একটি ফ্ল্যাটে সাবলেট থাকতেন সাবিরা। তার কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন নির্ঝর সিনহা।

সাবিরা মডেলের পাশাপাশি গান বাংলা টেলিভিশনের বিপণন নির্বাহী ছিলেন। এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপন চিত্রেও তিনি কাজ করেছেন।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানিয়েছেন পুলিশ।

বিষয়:আত্মহত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…