আত্মসমর্পণ করেছেন ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা স্টিভ ব্যানন

অভিনেতা ও উপদেষ্টা স্টিভ ব্যানন সাংবাদিকদের সাথে কথা বলছেন, চারপাশে বেশ কিছু সাংবাদিক ও ক্যামেরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
মার্কিন কংগ্রেস ভবনে হামলার ঘটনায় আত্মসমর্পণ করেছেন ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা স্টিভ ব্যানন। হামলা সম্পর্কে প্রমাণ দিতে অস্বীকার করার পর তিনি আত্মসমর্পণ করেন।
ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় শুক্রবার মার্কিন বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে স্টিভ ব্যাননকে অভিযুক্ত করে।
এর আগে ৬ জানুয়ারির বিক্ষোভের পরিকল্পনা সম্পর্কে তিনি কতটুকু জানতেন, সে বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য বিচার বিভাগের জারি করা, একটি সমন অস্বীকার করেছিলেন ট্রাম্পের এই উপদেষ্টা। অভিযোগ প্রমাণিত হলে এক লাখ ডলার জরিমানা ও এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন স্টিভ ব্যানন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






