জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে বেগম খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে খালেদা জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্যের বাকি অংশ এবং অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য দেয়ার কথা ছিলো। তবে শুনানির শুরুতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা আদালতকে জানান, দুই মামলায় দুটি বিষয়ে করা আবেদন উচ্চ আদালতে বিচারাধীন।
এ অবস্থায় বিচারিক আদালতে কার্যক্রম চলতে পারে না। শুনানির পর খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করে ৯ মার্চ পরবর্তী তারিখ ঠিক করেন তৃতীয় বিশেষ জজ আদালত।







