চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মঘাতী হয়ে উঠছি আমরা?

সারওয়ার-উল-ইসলাম সারওয়ার-উল-ইসলাম
১:৪৭ অপরাহ্ণ ২০, মে ২০২০
মতামত
A A

‘নাড়ির টানে বাড়ির পানে-এই বাক্যটা আমাদের কাছে প্রতি ঈদের সময় শিরোনাম হয়ে ঘুরেফিরে আসে। আত্মীয়স্বজন, বিশেষ করে মা বাবা ছেলেমেয়েদের সাথে ঈদ করার জন্যে সবাই রাজধানী ছেড়ে মানুষ শিকড়ের কাছে ছুটে যায়।’

অনেক ঝক্কি ঝামেলা পোহাতেও হলেও সে কি তৃপ্তির হাসি দেখা যায় রেলস্টেশনে বা বাস টার্মিনালে টিকিট পাওয়ার পর। ভোর থেকে স্টেশনে দাড়িয়ে থেকে দুপুরবেলা টিকিট পাওয়ার পর এই হাসিই বলে দেয় আমরা আমাদের জীবিকার জন্যে রাজধানীতে এলেও মূলত শিকড়কেই ভালোবাসি। এটা চিরন্তন বিষয়।

কিন্তু এবার? করোনা মহামারিতে পুরো বিশ্ব অচল। ব্যবসা বাণিজ্য, অর্থনীতি সবকিছুর চাকা বসে যাচ্ছে। বেকার হয়ে যাচ্ছে কোটি কোটি মানুষ। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ব্যাংক বীমাসহ অনেক কিছুই বন্ধ।

Banglabid

প্রথম দিকে কিছুটা ভয় দেখা গেলেও রোজা আসার পর থেকে তীব্র উদাসীনতা দেখা গেছে। বর্তমানে অঘোষিত লকডাউনে সীমিত আকারে সবকিছু চলছে। সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলতে বলতে সরকারসহ সেবামূলক প্রতিষ্ঠান মুখে ফেনা তুলে ফেললেও কে শোনে কার কথা।

সম্প্রতি গণমাধ্যমে এসেছে সেই চিরায়ত ভিড়ের দৃশ্য। মাওয়া ফেরীঘাট আর দৌলতদিয়া পাটুরিয়া ফেরীঘাটের ভিড়। মানুষ যেন উম্মাদ হয়ে গেছে বাড়ি ফেরার জন্যে। কে জানে কে বয়ে নিয়ে চলেছে করোনাভাইরাস। প্রিয়তম মানুষের জন্যে নিজের অজান্তেই করোনা নিয়ে যাচ্ছে। ঈদ শেষে রাজধানীতে কেউ কেউ ফিরবে করোনা বহন করে।

এই সচেতনতাবোধটুকু কেন মানুষের ভেতরে তৈরি হচ্ছে না, বোধগম্য নয়। মানুষ তার ভালোমন্দটুকু বোঝার ক্ষমতা কি হারিয়ে ফেলছে? মানুষ কেন বুঝবে না তার দ্বারা অন্য আট দশ আক্রান্ত হতে পারে? অন্যের কাছাকাছি গিয়ে সেও আক্রান্ত হতে পারে। শুধু কি তাই? সীমিত আকারে ব্যাংকের লেনদেন চলছে। কিন্ত সেখানেও সামাজিক দূরত্ব মানছে না অনেক শিক্ষিত মানুষ।

Reneta

পত্রিকা মারফত জানা গেল, যারা নাড়ির টানে বাড়ির পানে ছুটছে তাদেরকে ঢাকায় ফেরানোর জন্যে পুলিশ চেষ্টা করে চলেছেন। বিষয়টা কেমন হাস্যকর বলে মনে হয়েছে। হাস্যকর এই অর্থে যে, মানুষকে বোঝাতে হবে-আপনি ঢাকায় থাকেন, সামাজিক দূরত্ব না মানলে আক্রান্ত হবেন। কিন্তু যে মানুষ ঘর ছেড়েছে নাড়ির কাছে ফেরার জন্যে। সে কি মানবে এই নীতিবাক্য?

আমাদের কোনো কিছুতেই কে যেন মনে হচ্ছে সিরিয়াসনেস নেই। আমজনতা থেকে শুরু করে সরকার, সবখানেই কেমন যেন ঢিলেঢালা ভাব। কেন খুব কড়াকড়িভাবে আইনশৃঙ্খলাবাহিনীকে নামানো হলো না শুরু থেকে। সেনাবাহিনীর ভেতরেও ঢিলেঢালা ভাব দেখা গেছে। হতে পারে বিষয়টা সংবেদনশীল, তাই কার্ফু দেয়া হয়নি।

শেষ পর্যন্ত কি আমরা কঠোর হতে পারবো? নাকি মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলবে। আমরা মেনে নেব। হাজার পেরিয়ে যাবে একদিন মৃত্যুর সংখ্যা। আমরা সব কিছু খুলে দেব। দোকানপাট শপিং মল থেকে শুরু করে পাড়া মহল্লার হকারের ফুটপাত আবার মুখর হয়ে উঠবে।

আত্মঘাতী হয়ে উঠছি আমরা?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মঘাতীকরোনা মহামারিকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিয়াম ও কুরআন কিয়ামত দিবসে সুপারিশ করবে?

পরবর্তী

করোনায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় গ্রামবাসীর পাশে এমটিবি এবং এমআরডিআই

পরবর্তী

করোনায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় গ্রামবাসীর পাশে এমটিবি এবং এমআরডিআই

করোনাভাইরাস: আক্রান্ত দুই পুলিশ সদস্যকে প্লাজমা থেরাপি, বিস্ময়কর সাফল্য

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT