চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিকূলতার মাঝে আরিয়ানা গ্র্যান্ডের সফল কনসার্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ০৫, জুন ২০১৭
বিনোদন
A A
আরিয়ানা গ্র্যান্ডে

আরিয়ানা গ্র্যান্ডে

‘আমরা ভয় পাই না’- এই সত্যটাকে প্রতিষ্ঠিত করার জন্যই হাজার হাজার তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ গতকাল রোববার যুক্তরাষ্ট্রের পপ গায়িকা আরিয়ানা গ্র্যান্ডের বেনিফিট কনসার্টে অংশগ্রহণ করেছেন। ‘ওয়ান লাভ ম্যানচেস্টার’ নামের এই কনসার্টের আয়ের সব অর্থ ব্যয় করা হবে ম্যানচেস্টার হামলায় হতাহতদের জন্য।

গত শনিবার রাতে লন্ডন ব্রিজের কাছে ফের সন্ত্রাসী হামলার পরও ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই বেনিফিট কনসার্টের ৫০ হাজার আসন কানায় কানায় পূর্ণ ছিল। আর তা হওয়াই স্বাভাবিক। কারণ কনসার্টের টিকিট বিক্রি শুরুর পরবর্তী ২০ মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। তবে ১৪০০০ টিকেট বরাদ্দ রাখা হয় ২২ মে’র কনসার্টে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য।

আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে পারফর্ম করেছেন জাস্টিন বিবার, কোল্ড প্লে, ইউশার, কেটি পেরি, মাইলি সাইরাস এবং আরও অনেক তারকা। আরিয়ানা, জাস্টিন বিবারসহ আরও অনেকেই স্টেজে হতাহতদের স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।  ‘ওয়ান লাভ ম্যানচেস্টার’ কনসার্টের আয়ের সব অর্থ ব্রিটিশ রেড ক্রস এবং ম্যানচেস্টার সিটি কাউন্সিলের উই লাভ ম্যানচেস্টার ইমারজেন্সি ফান্ডে হস্তান্তর করা হবে।

এবারের কনসার্টের নিরাপত্তার ব্যাপারে পুরোপুরি সজাগ ছিল কর্তৃপক্ষ। পুরো এলাকায় ঘোড়ার পিঠে চড়ে পুলিশ টহল দিয়েছে। সেই সাথে ছিল বোমা শনাক্তের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দিয়ে তল্লাশির ব্যবস্থা।

গত ২২ মে যুক্তরাজ্যের ম্যানচেস্টার এরিনায় আরিয়ানা গ্র্যান্ডের কনসার্ট চলছিল। সেই আয়োজন শেষে সবাই বেরিয়ে আসার পথেই আত্মঘাতী বোমা হামলা হয়। প্রাণ হারান ২২ জন। আরিয়ানা সেই দিনের আতঙ্ক ও শোক কাটিয়ে উঠে কদিন আগেই ঘোষণা দেন, একই শহরে আবারও ফিরবেন তিনি। ম্যানচেস্টারে ফিরে সফলভাবে কনসার্ট করে কথা রেখেছেন আরিয়ানা। ওয়াশিংটন পোস্ট।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই বেনিফিট কনসার্টের ৫০ হাজার আসন কানায় কানায় পূর্ণ ছিল
পারফর্ম করছে কোল্ড প্লে
কনসার্টে স্টেজ মাতিয়েছেন কেটি পেরি
আরিয়ানা, জাস্টিন বিবারসহ আরও অনেকেই স্টেজে হতাহতদের স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন
ট্যাগ: আত্মঘাতীআরিয়ানা গ্র্যান্ডেবেনিফিট কনসার্টবোমা হামলাম্যানচেস্টার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রেমিকার ওপর বিরক্ত টাইগার

পরবর্তী

দেশের অন্যতম উদ্ভিদ সংগ্রহশালা

পরবর্তী
উদ্ভিদ সংগ্রহশালা

দেশের অন্যতম উদ্ভিদ সংগ্রহশালা

জোনিতা গান্ধীর শুরুটা ছিল ইউটিউব দিয়ে।

বলিউডে না হলে ইউটিউবে গান করবেন জোনিতা গান্ধী

সর্বশেষ

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

আগস্ট ২৫, ২০২৬

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

আগস্ট ২৫, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT