চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আঠারোর আগেই ফাতির দাম ৪’শ মিলিয়ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

রোনাল্ড কোম্যানের হাত ধরে বার্সেলোনার মূল দলে আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে হইচই ফেলে দেওয়া টিনেজ সেনশন আনসু ফাতি। প্রথম ম্যাচেই ১৭ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার বুঝিয়ে দিয়েছেন কেন তাকে ন্যু ক্যাম্পে লিওনেল মেসির যোগ্য উত্তরসূরী ভাবা হচ্ছে। ভিয়ারিয়ালের বিপক্ষে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে জোড়া গোলের পর বার্সা সমর্থকদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছেন এখনো তারুণ্যে পা না দেয়া এই কিশোর ফুটবলার।

ফাতি নিজেও বুঝতে পারছেন, তাকে নিয়ে হইচই হচ্ছেই। তাই সুযোগটা দ্রুতই কাজে লাগানোর অপেক্ষায় বার্সার ভবিষ্যৎ। ন্যু ক্যাম্পে নিজেকে প্রতিষ্ঠার পাশাপাশি ক্লাবের কাছ থেকে মোটা অংকের পারিশ্রমিক চাওয়ার অপেক্ষায় তিনি। বার্সাও হয়তো না করবে না। সবকিছু ঠিক থাকলে ১৮ বছর পূরণ হলেই শত কোটিপতি হতে চলেছেন ফাতি।

মূল দলে জায়গা দেওয়ার আগে ফাতির সঙ্গে নতুন চুক্তি করেছে বার্সা। চুক্তির মেয়াদ ২০২২ সাল পর্যন্ত। বার্সা কর্মকর্তাদের ইচ্ছে থাকা সত্ত্বেও এর বেশি মেয়াদ বাড়ানো যায়নি। তাই আপাতত দুই বছরের চুক্তির সঙ্গে ৪০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ বেঁধে দিয়ে আপাতত শান্তি খোঁজার চেষ্টা কাতালান ক্লাবটির।

ইউরোপিয়ান ফুটবলের নিয়ম অনুযায়ী ১৮ বছরের কম বয়সী ফুটবলারের সঙ্গে দুই বছরের বেশি চুক্তি করতে পারে না কোনো ক্লাব। তাই ফাতির সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তি এখন বার্সার মাথা ব্যথার কারণ। সুযোগটা নিচ্ছেন তরুণ স্ট্রাইকার। চাইছেন ১৮ বছর হওয়ার সঙ্গে সঙ্গে নতুন এক চুক্তি যাতে থাকবে লোভনীয় সব সুযোগ। সব ঠিক থাকলে আগামী মৌসুমে ফাতির সঙ্গে আবারও বসবে বার্সা, দেওয়া হবে বছরে ১ কোটি ইউরোর প্রস্তাব!

ফাতির দিকে এখনই নজর পড়েছে বড় বড় ক্লাবগুলোর। অল্প বয়সেই পরিণত এক স্ট্রাইকারের গুণ সম্পন্ন স্প্যানিশকে ইতিমধ্যে ১৫০ মিলিয়ন ইউরো দিয়ে কিনে নেওয়ার প্রস্তাব করেছে এক ক্লাব। বার্সা যথারীতি সেই প্রস্তাব উড়িয়ে দিয়েছে। আপাতত প্রস্তাব এড়িয়ে গেলেও বেড়েছে চাপ। কাতালান ক্লাবটিও বুঝতে পেরেছে, ভালো বেতনে আটকে রাখা সম্ভব না হলে যেকোনো সময় অন্য ক্লাবের হয়ে যেতে পারেন ফাতি।

ফাতির নিজেরও চাপ আছে। ২০২১ সালের ক্লাব প্রেসিডেন্ট নির্বাচনে পাল্টে যেতে পারে গতিপথ। নতুন প্রেসিডেন্ট যে আসছেনই তাতে কোনো সন্দেহ নেই। তো নতুন বার্সা প্রধান এসে সিদ্ধান্ত নেবেন, ফাতিকে ন্যু ক্যাম্পে ধরে রাখা হবে নাকি ছেড়ে দেওয়া হবে। আর সেই অনুযায়ী হতে পারে নতুন চুক্তি। তাই সু্যোগ থাকতেই নিজের চাহিদাটা পুরাতন বোর্ডকে জানিয়ে রাখতে চান তিনি। যদি হিসেবে না মিলে তাহলে ২০২২ সালের জানুয়ারীতে জানিয়ে দেবেন তার আসল সিদ্ধান্ত। সেটা বার্সার পক্ষেও যেতে পারে আবার বিপক্ষেও!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনারোনাল্ড কোম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT