আট বছরের জেলের মুখে মেসির ভাই

বিচারকদের মনোযোগী দর্শকদের ছবি, যারা একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট দেখছেন, যেখানে তারা গভীর মনোযোগে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অস্ত্র মামলায় অপরাধী প্রমাণিত হলে মেসির ভাই ম্যাতিয়াস হোরাসিও মেসির সাড়ে তিন থেকে আট বছরের জেল হতে পারে বলে জানিয়েছে আর্জেন্টিনার গণমাধ্যম। নিজের কাছে রক্তাক্ত অস্ত্র রাখার অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
সম্প্রতি এক নৌ দুর্ঘটনায় পড়েছিলেন ম্যাতিয়াস। তাকে উদ্ধারের সময় নৌকায় ০.৩৮ ক্যালিবারের একটি রক্তাক্ত অস্ত্র পাওয়া যায়।
দুর্ঘটনায় আহত ম্যাতিয়াস একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। সম্পূর্ণ সুস্থ হতে ২৩ ডিসেম্বর পর্যন্ত সময় নেওয়া হয়েছে। নৌকায় পাওয়া রক্ত পরীক্ষা করে দেখা হচ্ছে।
ম্যাতিয়াসের আইনজীবী বলছেন, তার মক্কেল যখন নৌকা ছেড়ে চলে আসেন তখন ওই অস্ত্র পাওয়া যায়। এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
তবে পুলিশের দাবি, অস্ত্রটি যে ম্যাতিয়াসেরই সে বিষয়ে তাদরে কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।






