চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটক তরুণ র‌্যাব হেফাজতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার অভিযোগে আটক তরুণকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার ঘটনাস্থল থেকে আটক ওই তরুণকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে র‌্যাব-৯ এর তত্ত্বাবধানে সিলেট ওসমানী মেডিক্যালে নিয়ে অধিকতর চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু হবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

ড. জাফর ইকবালের উপর হামলা চালানোর পর উপস্থিত শিক্ষার্থীদের হাতে গণপিটুনির শিকার হয় আটক তরুণ। অজ্ঞান অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ আটকে রাখা হয়।

পরে একজন চিকিৎসক এসে তাকে চিকিৎসা দেন। জ্ঞান ফেরার পর তাকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত তরুণের নাম ফয়জুল রহমান ওরফে ফয়জুল (২৪)। বিশ্ববিদ্যালয়ের পাশের কুমারগাঁওয়ের শেখপাড়ার বাসিন্দা ফয়জুল। সে মাদ্রাসার ছাত্র।

দীর্ঘদিন ধরেই মৌলবাদীদের হুমকির মধ্যে থাকা ড. জাফর ইকবালের উপর শনিবার বিকেলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

Reneta

নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই হামলার শিকার হন দেহরক্ষী বেষ্টিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাফর ইকবাল। তার মাথায় আঘাত করা হয়েছে।

আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। ৬টার পরপরই তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ-এ স্থানান্তর করা হয়।

জানা গেছে, শাবিপ্রবিতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পেছন থেকে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে এক ব্যক্তি।

২০১৬ সালের অক্টোবরে জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের পরিচয়ে মোবাইল ফোনের মাধ্যমে হত্যার হুমকির পর জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এই দম্পতি।

আগের বছর ২০১৫ সালে শাবিপ্রবিতে উপাচার্য বিরোধী আন্দোলনে সস্ত্রীক সক্রিয় ছিলেন তিনি।সেসময় তার স্ত্রীসহ অন্য শিক্ষকরা ছাত্রলীগের হামলার শিকার হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. মুহম্মদ জাফর ইকবাললিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

নৌপরিবহন মন্ত্রীর মঞ্চে হত্যা মামলার পলাতক আসামী

পরবর্তী

লা লিগার সমাধান করে দেবে এই ম্যাচ?

পরবর্তী

লা লিগার সমাধান করে দেবে এই ম্যাচ?

জাফর ইকবাল

'আই এম অলরাইট, তোমরা উত্তেজিত হয়ো না'

সর্বশেষ

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধের মধ্যেই ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে নিহত ১

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT