দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হওয়ার পরও সেই হামলাকারীকে বাঁচানোর আকুতি ছিল অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের কণ্ঠে।
ছুরিকাঘাতের পরপরই উঠে দাঁড়িয়ে তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আই এম অলরাইট, তোমরা উত্তেজিত হয়ো না’।
এ সময় তার মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ে মুখ ও শার্ট ভিজে যায়। এ কথা বলার সাথে সাথেই তিনি সেখানে বসে পড়েন।
সিলেট টুডেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক নওশাদ সজীব এসব কথা জানান।
তিনি আরো জানান, জাফর ইকবাল স্যারের পাশে পুলিশ অবস্থান করতে দেখা গেলেও পুলিশ কোনো তৎপর ভূমিকা পালন করে নি।
জালালাবাদ থানার ওসি শফিকুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ তৎপর ভূমিকা পালন করে। জাফর ইকবালকে উদ্ধার করতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয় নি।
শনিবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে অধ্যাপক জাফর ইকবাল দুর্বৃত্তের ছুরিকাঘাতের শিকার হন।
বর্তমানে তিনি ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।








