আজ রাত সাড়ে ১১টায় চ্যানেল আইয়ে প্রচার হবে শান্তিতে নোবেলজয়ী ভারতের মানবাধিকার কর্মী কৈলাস সত্যার্থীর বিশেষ সাক্ষাতকার। বাংলাদেশ ভ্রমণে এসে গত ৩০ মে তিনি চ্যানেল আইকে বিশেষ এই সাক্ষাতকার দেন তিনি।
চ্যানেল আইয়ের পক্ষে সাক্ষাতকারটি গ্রহণ করেন ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।
সাক্ষাতকার প্রচার শুরুর সঙ্গে সঙ্গে চ্যানেল আই অনলাইনে তার সাক্ষাতকারের পুরো বিবরণ পাওয়া যাবে।
খাদ্য নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে ঢাকায় এসেছিলেন কৈলাস সত্যার্থী।






