চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আজ আমার দ্বিতীয় জন্মদিন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০১৫
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

চ্যানেল আইয়ের সাংবাদিক আশরাফুল আলম খোকন ভয়াল সেই ২১ শে আগস্টের সাক্ষী। খবর সংগ্রহের জন্য সেইদিন তৎকালিন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার জনসভা কাভার করতে গিয়ে গ্রেনেড হামলার শিকার হন। গুরুতর অবস্থায় তাকে ওইদিন উদ্ধার করা হয়েছিলো। বর্তমানে তিনি বর্তমান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

১১ বছর পরও তিনি এই ভয়াল ২১ আগস্টের কথা কোনো ভাবেই ভুলতে পারেননি। ওই দিনকে স্মরণ করে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন সেইদিনের কিছু কথা।

‘আজ ভয়াল সেই ২১ আগস্ট। ২০০৪ সালের এই দিনে মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত ও মানুষের ভালবাসা দোয়ার কাছে পরাস্ত হয়েছিল জামাত-বিএনপি ঘাতক চক্র। তাদের ন্যাক্কারজনক গ্রেনেড হামলা থেকে সৌভাগ্যক্রমে বেঁচে যান আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতন্ত্রের এই মানস কন্যাকে হত্যা করতে গিয়ে ব্যর্থ হয় ঘাতক চক্র। তাঁকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছে ২৪ জন দলীয় নেতা কর্মী।

Banglabid

শরীরে শত শত গ্রেনেড স্প্লিন্টার নিয়ে দুর্বিসহ জীবন যাপন করছে হাজার হাজার নেতা কর্মী। আমি সেই “সৌভাগ্যবান”দেরই একজন। সৌভাগ্যবান বললাম এই জন্য যে, বাঙালী জাতির সর্বশেষ আশ্রয়স্থল, শেষ ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্যই শুধু সেদিন এই গ্রেনেড হামলা করেছিল ঘাতক চক্র। আমাকে কিংবা যারা মারা গেছেন, আহত হয়েছেন তারা কেউই কিন্তু ঘাতক চক্রের টার্গেট ছিলেন না।

যারা শহীদ হয়েছেন কিংবা আহত হয়ে দুর্বিসহ জীবন যাপন করছেন তাদের সবাই এই ত্যাগের বিনিময়েই জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়েছেন। ওনাকে হত্যার জন্য নিক্ষেপ করা গ্রেনেডগুলোই আমরা শরীরে বহন করছি। সেই জন্যই নিজেদেরকে “সৌভাগ্যবান” বললাম।

জয়তু শেখ হাসিনা … আপনি বেঁচে থাকুন হাজার বছর। এই জাতির জন্য আপনাকে খুব বেশি প্রয়োজন। আরেকটা কথা সেই সূত্রে আজ আমার দ্বিতীয় জন্মদিন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ আগস্ট গ্রেনেড হামলা২১ শে অাগস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কমেডিকে এখনো খাটো করে দেখা হয়: অক্ষয়

পরবর্তী

এখনই বিয়ে নয়: আলিয়া

পরবর্তী

এখনই বিয়ে নয়: আলিয়া

বাঘ পড়ে ভ্যান চালক নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT