রাজনীতি

১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু

বিএনপি নেতা পিন্টু কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জনসমাগমে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসমাগমের মধ্যে বিএনপি নেতা পিন্টু কারাগার থেকে মুক্তি পেয়ে জনতার মাঝে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২১ আগস্ট গ্রেনেড হামলা অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হওয়ার প্রায় ১৭ বছর কারাভোগের পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।

আজ (২৪ ডিসেম্বর) মঙ্গলবার বেলা ১১টা ৪ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের আব্দুস সালাম পিন্টু। এর আগের তার মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। পরে তা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান।

২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন বিএনপি নেতা পিন্টু। তখন থেকেই তিনি কারাগারে আছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি।

বিষয়:২১ আগস্ট গ্রেনেড হামলা আব্দুস সালাম পিন্টু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…