অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে নাসিরের দলে জায়গা না পাওয়াটা বড় এক প্রশ্নের জন্ম দিয়েছিলো। টাইগারদের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে বসিয়ে রাখার বিরূপ প্রতিক্রিয়ায়ও ভারতের বিপক্ষে একাদশে জায়গা হলো না নাসিরের।
দলের এই ‘ফিনিশার’ বাইরে থাকায় গত ম্যাচ (অস্ট্রেলিয়া) পরবর্তী সংবাদ সম্মেলনে আগামী ম্যাচে সুযোগ আসতে পারে নাসিরের বলে জানিয়েছিলেন অধিনায়ক মাশরাফি।
আইসিসির সাময়িক নিষেধাজ্ঞায় সানির পরিবর্তে সজিবের অন্তর্ভূক্তি অবশ্যম্ভাবি হলেও ক্লান্ত শুভাগত হোমকে নামানোয় ‘নাসির কেন নেই’ রব উঠেছিলো উচ্চকন্ঠে। যেখানে স্কোয়াডে আগে থেকেই ছিলেন অনেকবারই দলের সাফল্যে মূল ভূমিকা রাখা নাসির।
একের ভেতরেই তিনের নির্ভরতা এনে দেয়া নাসির ‘আজও কেন নেই’ প্রশ্নের মুখোমুখি মনে হয় আজও হতে হবে মাশরাফিকে।






