চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আগে সংসারটা শুরু করি, তারপর প্ল্যান!’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৯
বিনোদন
A A

সাধারণত তারকাদের বিয়ে হতে দেখা যায় মহা ধুমধামে! কিন্তু সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার ক্ষেত্রে ঘটলো পুরো উল্টোটা! বিয়ে করেছেন খুব নিরবে। আর সেটা প্রকাশ্যে এলো বিয়ের প্রায় সাড়ে তিন মাস পর! গেল এপ্রিলের ২১ তারিখে বিয়ে হয় তার। বরের নাম গোলাম মো. ইফতেখার। ঢাকায় তার বাস।

কনা জানালেন, বহুদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিলো তাদের। কনার বিয়ে ও গানের বর্তমান ক্যারিয়ার নিয়ে চ্যানেল আই অনলাইনের মুখোমুখি তিনি:

অভিনন্দন!
ধন্যবাদ।

কিন্তু বিয়ের খবরটা এতো পরে প্রকাশ্যে আনলেন কেন?
ইচ্ছে করেই। বিয়েটাতো আমার পারসোনাল বিষয়। আর ব্যক্তিগত বিষয় দেখেই চাইনি সবাইকে জানাতে। তাছাড়া পারিবারিক সিদ্ধান্তে হুট করে বিয়ের সিদ্ধান্ত হয়, আর সবাইকে যেহেতু আমন্ত্রণও জানাইনি তাই বিষয়টিও জানাতে চাইনি। ধরুন, যখন আমি শিল্পী তখনতো আমি পাব্লিক। মানে আমার গানের জীবনতো পাব্লিক, দেখেন না নতুন গান আসলে কতো ঢাকঢোল পিটিয়ে জানাই! কিন্তু বিয়েটাতো আমার পারসোনাল, তাই সবাইকে জানাতেও ইচ্ছে হয়নি। চেয়েছি বিষয়টি পারসোনাল থাকুক।

আপনার বরতো শোবিজের কেউ না। তিনি কোথায় থাকেন?
তিনি ঢাকাতেই থাকেন, এখানেই তাদের জন্ম। তিনি শোবিজের কেউ না, বিজনেসম্যান।

যতোদূর জেনেছি আপনাদেরতো বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিলো?
হ্যাঁ, আমাদের রিলেশান ছিলো অনেক বছর। এপ্রিলে এসে দুপক্ষই বিয়ের সিদ্ধান্ত নেই।

নিরবে আপনার বিয়ে হয়ে গেলো, বিবাহোত্তর সংবর্ধনা বা এরকম কোনো আয়োজন কি করার ইচ্ছে আছে?
আমার আর ইফতেখারের রিলেশানের বিষয়টা অনেকেই জানতেন। শোবিজেরও অনেকেই আমার বরকে চেনেন। বিয়েটা পারিবারিকভাবে হলেও সামনে সবাইকে নিয়ে অনুষ্ঠানের ইচ্ছে আছে। আর আমিওতো এখনো বরের বাড়ি যাইনি। এখনো মায়ের বাসাতেই থাকছি।

সংসার জীবন নিয়ে পরিকল্পনা কী?
আগে সংসার করা শুরু করি, তারপর ভাববো!

Reneta

বিয়ের খবরতো গেল। আপনার গানের কী খবর? নতুন কোনো কাজ?
বেশকিছু গানের রেকর্ড করেছি ইতোমধ্যে। এই ঈদে অবশ্য খুব কাজ করা হয়নি, কয়েকটি শো নিয়ে ব্যস্ত ছিলাম এবার। দুটো গান করা আছে, হয়তো শিগগির আমার ইউটিউব চ্যানেল থেকে ছাড়বো। আগামী কয়েক দিনের মধ্যে শুটিং সেরে ফেলবো। এছাড়া এখনতো নাটকে গাইতে হয়, সিনেমায় গাই। যদিও এখনতো খুব একটা সিনেমা ই হয় না। তবু এই ঈদে মুক্তি পাওয়া ‘বেপরোয়া’-তে আমার দুটো গান আছে।

এখনো গান মানে শোনার মাধ্যমে আটকে নেই, দেখারও বিষয় হয়ে দাঁড়িয়েছে?
এটাতে আমি একমত নই। গান শোনার জন্যই, শুধু মাধ্যমটা চেঞ্জ হয়েছে। আগে আমরা ট্যাপ রেকর্ডে শুনতাম, এখন ইউটিউবে। আর এটিতে যেহেতু গান শোনার পাশাপাশি দেখানোর ও সুযোগ আছে, তাই মিউজিকের সাথে ভিডিওটা জুড়ে দিচ্ছেন। আর মাধ্যমটা চেঞ্জ হওয়ায় দর্শকের রুচিরও পরিবর্তন হয়েছে। ফলে কিছুটা বাধ্য হয়েই আমাদেরকেওতো মিউজিকের সাথে সাথে ভিডিও শুটও করে যেতে হচ্ছে।

সলো গানের পাশাপাশি আপনি প্রায়শই সিনেমার গানও গাইছেন। সিনেমায় আপনার গাওয়া বেশকিছু গান রেকর্ড পরিমাণ ভিউ ও পেয়েছে। ভিন্ন ভিন্ন মিডিয়ামে গান গাইতে গিয়ে কী রকম প্রতিক্রিয়া পেয়েছেন। মানে ক্রিয়া-প্রতিক্রিয়াগুলো আলাদা করা যায়?
সিনেমা তো অবশ্যই সবচেয়ে বড় মিডিয়াম, এর ব্যাপকতা বিশাল। তারপরও আমার নিজের গান থেকে কম ফিডব্যাক পাই না কিন্তু! ধরুন আমি যদি আমার সলো গান ‘রেশমি চুড়ি’ গাই আর সিনেমার ‘দিল দিল’ গাই, দেখেছি দুটোর রিয়েকশান প্রায় একই রকম থাকে। তারপরও বলবো, সিনেমা বিষয়টি বিগ। এটার অ্যারেঞ্জমেন্ট যেমন বড় তেমনি এর মার্কেট ভেল্যু ও বিশাল।

নতুন জীবনের জন্য শুভ কামনা…
ধন্যবাদ, সবাই আমাদের জন্য দোয়া করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনাদিল দিললিড বিনোদনশিল্পীসংগীত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমারে সামরিক কলেজসহ ৫ স্থানে হামলায় নিহত ১৫

পরবর্তী

টাঙ্গাইলে মাই‌ক্রোবাস-সিএন‌জি সংর্ঘ‌ষে নিহত ১

পরবর্তী

টাঙ্গাইলে মাই‌ক্রোবাস-সিএন‌জি সংর্ঘ‌ষে নিহত ১

রাজবাড়ী-বাস উল্টে নিহত

পিকনিকের বাস উল্টে স্কুল ছাত্র নিহত

সর্বশেষ

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT