চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রাবণের দিনে প্রকাশ পেল ‘বাদলা স্মৃতি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ০১, আগস্ট ২০২৬
বিনোদন
A A

বর্ষার গান নিয়ে গীতিকবি ও চলচ্চিত্র নির্মাতা আহসান ইমামের ‘বাদলা স্মৃতি’ অ্যালবামের গানগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে। শ্রাবণের ১৬ (৩১ জুলাই) বিকেলে ‘অ্যাট দ্য টেবিল’-এ আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে অ্যালবামের প্রথম মিউজিক ভিডিও ‘ভিজিয়ে দিওনা’ প্রকাশ করা হয়।

এ ছাড়া অ্যালবামের আরও দুটি মিউজিক ভিডিও অনুষ্ঠানে প্রদর্শন করা হয়েছে। ‘বাদলা স্মৃতি’ অ্যালবামের গানগুলো লিখেছেন ও ডিরেকশন দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এবং চলচ্চিত্র নির্মাতা আহসান ইমাম।

অ্যালবামে একটি দেশের গানও রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনা, ঝিলিক, শান সায়েক ও পিন্টু ঘোষ। কম্পোজিশনে ছিলেন শান সায়েক।

অ্যালবাম প্রসঙ্গে আহসান ইমাম বলেন, “অপরূপ বর্ষা, বাংলাদেশ, মানুষের আবেগ, মান-অভিমান, স্মৃতি ও প্রকৃতি সব তুলে ধরার চেষ্টা করা হয়েছে কথায়, সুরে আর চিত্রায়নে। এ দেশের বর্ষা ও প্রকৃতি যেন চিত্রশিল্পীর চিত্রপট। সেটাই ধরার চেষ্টা করা হয়েছে ‘বাদলা স্মৃতি’ অ্যালবামের গান ও চিত্রায়নে।”

গানগুলোর প্রযোজনা করেছে মিউজিকআর্ট স্টেশন ও আলিফিয়া ডান্স এটেইলার। মিউজিক ভিডিওগুলোতে মডেল হয়েছেন ইমতু রাতিশ, নওরিন ও জলি। সাভারের বিভিন্ন স্থানে বিভিন্ন দিনে এসব ভিডিওর চিত্রধারণ করা হয়েছে। বিশেষ করে বৃষ্টির দিনগুলোতে আলাদাভাবে দৃশ্যধারণের কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

আহসান ইমাম ‘কম্পেনডিয়াম’, ‘জার্নি’, ‘স্পেশাল আই’, ‘অ্যাওয়ারনেস’, ‘মিশন কাশ্মীর’ ও ‘দ্য ট্রি’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। এসব চলচ্চিত্র বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। তিনি বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্বও পালন করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাট দ্য টেবিলকনাগীতিকবিঝিলিকপিন্টু ঘোষবর্ষার গানশান সায়েক
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনাকে অস্থিতিশীলতার সুযোগ দিয়ে বন্ধুত্ব চাওয়া ভারতের দ্বিমুখী আচরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

সূরা ইখলাস কেন এত গুরুত্বপূর্ণ? জেনে নিন এর বিশেষ ফজিলত

আগস্ট ৮, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

আগস্টেই টানা ৪ দিনের ছুটির সুযোগ, নিতে হবে এক দিনের ছুটি

আগস্ট ৮, ২০২৬

ভারতের অনুমতি ছাড়া কীভাবে একটি সংগঠন শেখ হাসিনার সংবাদ সম্মেলন করে, প্রশ্ন রিজভীর 

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT